মুম্বইয়ের বদলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতের প্রস্তুতি শিবির নাগপুরে
আপডেট করা - Jan 27, 2023 6:50 pm

মুম্বইয়ে নয় এবার নাগপুরেই হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বারতীয় দলের শিবির। একদিন যেকোনও সিরিজ সুরু হওয়.ার আগে মুম্বইয়েই শিবির করতে দেখা যেত ভারতীয় দলকে। সেই ভেন্যুই হঠাত্ বদলে গেল। যদিও কী কারণে বিসিসিআই েই সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্য এখনও প্রযন্ত জানানো হয়নি। আগামী ৩ ফেব্রুয়ারী থেকে লাগপুরেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের প্রাক সিরিজ প্রস্তুতি। আগাী ৯ ফেব্রুয়ারী থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
শুক্রবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে ভারত এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের জন্য এখনও পর্যন্ত তাদের সামনে জায়গা খোলা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জায়গা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। চ্যালেঞ্জটা কঠিন হলেও ঘরের মাঠে সেই কাজটা করতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল।
আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ভারতের
২০০৪ সালের পর থেকে ঘরের মাঠে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। সেই ধারাটাই এবারও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মারা। শুক্রবার নিউ জিলিযান্ডের বিরুদ্ধে টি টোয়্িটি সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানে অবশ্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়া েহয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই নামচে টিম ইন্ডিয়া। আপাতত কয়েকদিনেরক মদ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আগামী ১ ফেব্রুয়ারী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপরই রাহুল দ্রাবিড় ভারতীয় শিবিরে যোগ দেবেন। এই সিরিজেই ভারতীয় দলে পিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ইতিমদ্যেই রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন রবীন্দ্র জাদেজা। এবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ভারতীয় দলে ফিরছেন জাদেজা। আর সেটা যে খানুকটা হলেও ভারতীয় শিবিরের স্বস্তি বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
রবীন্দ্র জাদেজার পাশাপাশি লোকেশ রাহুলও ফিরছেন এই সিরিজেই । তবে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট সিরিজে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। এখনও প্রযন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে যে এখন থেকেই উত্তাপের পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।