আয়ূষ বাদোনির মধ্যে ভবিষ্যতের তারকাকে দেখতে পাচ্ছেন হরভজন ও ধওয়াল কুলকার্নি

Ayush Badoni
Ayush Badoni. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চ সবসময়ই নতুন ক্রিকেট তারকার জন্ম দিয়েছে। এবখান থেকেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন একসময় হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহদের মতো তারকা। এবারও তার অন্যথা হচ্ছে না। আইপিএলের মঞ্চে শুরু থেকেই এবার তারুণ্যের ঝড়। আর  সেখানেই প্রথম ম্যাচ থেকে সকলের নজর কাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন আয়ূষ বাদোনি। যাঁকে দেখে এখন থেকেই আপ্লুত প্রাক্তন ক্রিকেটাররা। ইতিমধ্যেই আয়ূষ বাদোনিকে ভবিষ্যতের তারকা বলতে শুরু করেছেন অনেকে।

বিশেষ করে হরভজন সিং এবং ধওয়াল কুলকার্ণি তাঁর খেলা দেশে মুগ্ধ। তাদের মতে আয়ূষ বাদোনি যেভাবে আইপিএলের মঞ্চে পারফরম্যান্স দেখানো শুরু করেছেন তাতে ভবিষ্যতের তারকা হওয়ার সমস্ত গুনি রয়েছে তাঁর মধ্যে। যদিও আইপিএলে এখনও বহু ম্যাচ বাকি রয়েছে। সেখানেই শেষ পর্যন্ত আয়ূষ বাদোনি কেমন পারফরম্যান্স দেখান,  তা দেখার অপেক্ষাতেই রয়েছে সকলে।

আইপিএলের প্রথমে ম্যাচে লখনউ সুপার জায়ান্টস জিততে পারেনি। কিন্তু সেই ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মিডল অর্ডারে নেমে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর হাত ধরেই লখনউ সেই ম্যাচে একশো রানের গন্ডী টপকাতে পেরেছিল। অর্ধশতরান করেছিলেন তিনি। কঠিন পরিস্থিতিতে তাঁর খেলার মানসিকতা দেখে, আপ্লুত হয়ে গিয়েছিলেন সকলে। শুধু সেই ম্যাচেই নয় এরপরের ম্যাচ গুলোতেও লখনউয়ের হয়ে ভাল পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। ম্যাচ ফিনিশও করতে দেখা গিয়েছে আয়ূষ বাদোনিকে।

আইপিএলের অভিষেকেই অর্ধশতরান করেছিলেন আয়ূষ বাদোনি

সেই আয়ূষ বাদোনির পারফরম্যান্স দেখেই খুশি হরভজন সিং ও ধওয়াল কুলকার্নি। আয়ূষ বাদোনির প্রসঙ্গে হরভজন সিং স্টারস্পোর্টসের ক্রিকেট লাইভে জানিয়েছেন,  “আয়ূষ বাদোনি খুবই আত্মবিশ্বাসী এখজন ক্রিকেটার। লোকেশ রাহুল তাঁকে স্পট করার পরই বলেছিলেন যে তিনি যথেষ্ট ঠান্ডা মাথার ক্রিকেটার। তিনি যখন খেলেন, তাঁকে দেখে বোঝাই যায়না যে আয়ূষ বাদোনির এটা অভিষেক মরসুম। তাঁর চাপের মুহূর্তে দাঁড়িয়ে খেলাই আয়ূষের ভবিষ্যতের তারকা ও বড় ক্রিকেটার হয়ে ওঠার লক্ষ্যণ। তাঁর প্রতিপক্ষে যে বড় বোলারই আসুক না কেন, তাদের বিরুদ্ধে চার এবং ছয় মেরেছেন আয়ূষ। এটা থেকেই বোঝা যায় এই তরুণ ক্রিকেটার যখন ব্যাটিংয়ে আসেন যথেষ্ট প্রস্তুতি সেরেই মাঠে নামেন”।

দ্বিতীয় ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরাট রানের পাহাড় টপকে ম্যাচ জিতেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে আয়ূষ বাদোনি অবশ্যব বড় করতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর শেষ মুহূর্তের ৯ বলে ১৯ রানই চাপের মুহূর্ত থেকে লখনউকে জয় এনে দিয়েছিল। হায়দরাবাদের বিরু্দ্ধেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

সেজন্যই আয়ূষ বাদোনিকে নিয়ে উচ্ছ্বসিত ধওয়াল কুলকার্নিও। ক্রিকেট লাইভে কথা বলার সময় তিনিও আয়ূষ প্রসঙ্গে জানান, “তাঁর প্রথম আইপিএলের ভাল টেম্পারােন্টের পরিচয় দিয়েছেন আয়ূষ। তাঁর অভিষেক ম্যাচেই তিনি যখন ব্যাটিংয়ে আসেন, সেই সময় রীতিমত চাপে ছিল লখনউ সুপার জায়ান্টস। সেই জায়গায় দাঁড়িয়ে অর্ধশতরান মেরেছিলেন আয়ূষ বাদোনি। দ্বিতীয় ম্যাচে তিনি তাঁর দলকে বিরাট রান তাড়া করতে সাহায্য করেছিলেন। আমার মতে একজন বড় ক্রিকেটার হয়ে ওঠার সমস্ত গুন রয়েছে আয়ূষ বাদোনির মধ্যে”।

রবিবারই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। সেখানেও আয়ূষ বাদোনি নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp