আইপিএল ২০২৩, ম্যাচ ৬৫: এসআরএইচ বনাম আরসিবি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
প্লে-অফের লড়াইয়ে টিঁকে থাকার জন্য আরসিবির নজর দুই পয়েন্টের দিকে
আপডেট করা - May 17, 2023 10:52 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৫তম ম্যাচটি ১৮ই মে, বৃহস্পতিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর মধ্যে আয়োজিত হবে। মাত্র আট পয়েন্ট সংগ্রহে থাকা সানরাইজার্সের পক্ষে আর প্লে-অফে যাওয়া সম্ভব নয়।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের কাছে হেরে যাওয়ার পরে হায়দ্রাবাদ আসন্ন ম্যাচে নামবে। আগের ম্যাচে ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, হাইনরিখ ক্লাসেন ছাড়া বিশেষ কেউই অবদান রাখতে পারেননি এবং এসআরএইচ ৩৪ রানে হেরেছিল।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এসআরএইচকে হারাতে পারলে, প্লে-অফে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। তাদের আগের ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১২ রানের বিশাল জয় অর্জন করেছিল। আরসিবির বোলারদের সামগ্রিক প্রচেষ্টায় রাজস্থান মাত্র ৫৯ রানে অল আউট হয়ে গিয়েছিল।
পিচ কন্ডিশন
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচটি সাধারণত ব্যাটার-বান্ধব হয়। প্রথমে ব্যাটিং করা দল তুলনামূলকভাবে বেশী সাহায্য পেয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে সুইং বোলারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে ব্যাট করে ১৮৫ রানের কাছাকাছি স্কোর করতে পারলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা যাবে।
উভয় দলের কম্বিনেশন
সানরাইজার্স হায়দ্রাবাদ
সআরএইচ যেহেতু ইতোমধ্যেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে, তাই তারা নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে পারে। রাহুল ত্রিপাঠী চলমান মরসুমে বিশেষ ফর্মে নেই এবং তাঁকে বাদ দিয়ে সামার্থ ভ্যাসকে খেলানো হতে পারে। এ ছাড়া একাদশে ফিরে আসতে পারেন গ্লেন ফিলিপ্স।
সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সামার্থ ভ্যাস, এইডেন মার্করাম (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, ফজলহক-ফারুকী, টি নটরাজন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
আগের ম্যাচে প্রায় নিখুঁত পারফর্ম্যান্স করেছিল আরসিবি। আসন্ন ম্যাচে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে স্পিনার হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরে আসতে পারেন মাইকেল ব্রেসওয়েলের জায়গায়। এ ছাড়া বড় কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই।
সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, কর্ণ শর্মা, ওয়েন পার্নেল, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
হেড-টু-হেড
ম্যাচ – ২২ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ১২ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৯ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ