এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আভেশ খান, দলে সুযোগ পেলেন দীপক চাহার
আপডেট করা - Sep 6, 2022 9:53 pm

রবীন্দ্র জাদেজা আগেই ছি্টকে গিয়েছেন। এবার এশিয়া কাপ চলার মাঝে ছিটকে গেলেন আরও এক ভারতীয় বোলার। অসুস্থতার জন্য চলতি েশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আভেশ খান। তাঁর জায়গায় ভারতীয় স্কোয়াডে এলেন দীপক চাহার। এশিয়া কাপের জন্য বুমরাহ, হর্ষলদের অনুপস্থিতিতে ভুবনেশ্বর কুমারের সঙ্গে আভেশ খানকেই ভারতের পেস অ্যাটাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু দুই ম্যাচ খেলার পরি এশিয়াকাপ থেকে ছিটকে গেলেন আভেশ খান। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে থাকা দীপক চাহারকেই নেওয়া হল দলে।
গ্রুপপর্বের দুটো ম্যাচেই বারতীয় দলের প্রথম একাদশে ছিলেন আভেশ খান। কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। বরং দুই ম্যাচেই অনেক বেশী রান দিতে হয়েছিল আভেশ খানকে। তাঁকে নিয়ে বিস্তর সমালোচনাও শুরু হয়েছিল। যদিও সেই দুটো ম্যাচেই জয় পেয়েছিল ভারতীয় দল। পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধেই খেলেছিলেন তিনি। এরপর সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন আভেশ খান। সেই ম্যাচের আগেই চিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।
এশিয়া কাপে ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন আভেশ খান
পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে নামতে পারেননি আভেশ খান। শুধু সেই ম্যাচই নয়, পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধেও নামতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই আভেশ খানের অসুস্থতার কথা শোনা গিয়েছিল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুখে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই একই অসুস্থতার জন্য নামতে পারেননি তিনি। গুঞ্জনটা সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল। মঙ্গলবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীনই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আভেশ খান।
যদিও এখনও পর্যন্ক সরকারীভাবে ঘোষণা করা হয়নি। শোনাযাচ্ছে আভেশ খান নাকি দ্রুত সেরে উঠতে পারবেন না। আর তাঁর জায়গাতেই দীপক চাহারকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহারও।সদ্য জিম্বাবোয়ে সিরিজে চোট সারিয়ে ফিরে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক চাহার। প্রথম ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
এশিয়া কাপের দলে তাঁকে রাখা হলেও, স্ট্যাডবাই ক্রিকেটার হিসাবেই এশিয়া কাপের জন্য রাখা হয়েছিল। আভেশ খান ছিটকে য়াওয়ার সঙ্গেই এই তরুণ ক্রিকেটারকে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে খেলবেন দীপক চাহার। কয়েকদিন আগেই রবীন্দ্র জাদেজার পরিবর্তে ভারতীয় দলে এসেছিলেন অক্ষর পটেল। এবার সুযোগ পেলেন দীপক চাহার। কিন্তু একের পর এক চোটে ক্রমশই যে ভারতীয় দলের চিন্তা বাড়চে তা বলার অপেক্ষা রাখে না।