খারাপ সময়ে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা কেমনভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, জানালেন আভেশ খান

Avesh Khan
Avesh Khan. (Photo Source: Twitter)

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না আভেশ খানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই আশানারূপ পারফরম্যান্স দেখাতে পারছেন না আভেশ  খান। তাঁকে নিয়ে সেই থেকেই শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু তাঁর ওপর ভরসা হারাননি। তাঁকে রেখেই চতুর্থ টি টোয়েন্টিতে দল গঠন করেছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। চতুর্থ ম্যাচে তাদের আশাহক করেননি আভেশ খান। ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা কী বলে তাঁকে ভরসা জুগিয়েছিলেন সেটাই জানিয়েছেন তিনিয

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে এক ম্যাচে ৫৪ রান দিয়ে সকলের সমালোচনার মুখে পড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। শুধু তাই নয় টি টোয়েন্টি সিরিজেও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারছিলেন না আভেশ খান। দ্বিতীয় টি টোয়েন্টিতে শেষ ওভারে ১৬ রান বাকি ছিল। সেখানেও আভেশ খানের একটা নো বলই বদলে দিয়েছিল ম্যাচের চিত্রটা। সেই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ভারত।

১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে চতুর্থ ম্যাচের সেরা হয়েছিলেন আভেশ খান

কিন্তু এই আভেশ খানের ওপর ভরসা হারানি ভারতীয় দল। বরং তাঁকে সবসময়ই সাহস জুগিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। চতুর্থ ম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন আভেশ খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৭ রান দিয়েছেন তিনি। উইকেটও পেয়েছিলেন দুটো। আর তাতেই ম্যাচের সেরাও হয়েছিলেন আভেশ খান।

তাঁকে নিয়ে চলা সমালোচনার মাঝেও রোহিত শর্মা এবং রাহু দ্রাবিড় কী বলে এই ক্রিকেটারের পাশে থেকেছিলেন, সেটাই জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে আভেশ খান বলেছিলেন, “আমি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। সত্যি কথা বলতে কী বেশ কয়েকটি ম্যাচে আমি তেমন পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু কোচ ও অধিনায়ক আমার পাশে দাঁড়িয়েছিলেন। তারা সবসময়ই বলে গিয়েছেন যে এমনটা হতেই পারে”।

আভেশ খান আরও জানিয়েছেন, “তারা দুজনেই আমায় বলেন যে টি টোয়েন্টি সবসময়ই কিন একটা ফর্ম্যাট। সেখানে দুটো ম্যাচ খারাপ হওয়া মানেই সে খারাপ বোলার নয়। এই ম্যাচেই তারা আমার ওপর ভরসা রেখেছিলেন এবং আমি সেই ভরসার মর্যাদা রাখতে পেরে খুশি”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯ রান করেছিলেন ভারত। বল হাতে তাদের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছিলেন আভেশ খান। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের সেরা দুই উইতেট তুলে নিয়েছেন তিনি। তাও আবার মাত্র ১৭ রান দিয়ে। ম্যাচের সেরাও হয়েছেন আভেশ খান। শেষ টি টোয়েন্টিতেও দলে রয়েছেন তিনি।

close whatsapp