অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডঃ সূচী,স্কোয়াড থেকে ম্যাচের সম্প্রচার, সবকিছু জেনে নিন
আপডেট করা - Oct 8, 2022 7:49 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে শেষ সিরিজ। উত্তেজনার পারদ এথন থেকেই তুঙ্গে দুই দেশে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নামার আগে এটাই দুই দলের সামনে শেষ পরীক্ষা। সেখানে নামার আগেই চূড়ান্ক প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে দুই শিবির। আগামী ৯ অক্টোবর থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ জিতলেই যে অজি এবং ইংল্যান্ডের আত্মবিশ্বাস আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে তারা। অন্যদিকে ইংল্যান্ড সদ্য পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ করেছে। সাত ম্যাচেপ সেই টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ব্রিটিশ বাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে সাত ম্যাচের সেই সিরকিজে ছিলেন না জস বাটলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আবার ফিরছেন বেন স্টোকসও।
পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্চি সিরিজ জিতে যে ইংল্যান্ডের আত্মবিশ্বাস েই মুহূর্তে তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অস্ট্রেলিয়াও ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর জন্য প্রস্তুত রয়েছে।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড স্কোয়াড
অস্ট্রেলিয়া স্কোয়াড(পার্থ) – অ্যারণ ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরণ গ্রীন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, দ্লেন ম্যাক্সও.য়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইঙ্গলিস, ড্যানিয়েল স্যামস, সিন অ্যাবট, অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, জশ হেডেলউড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন
অস্ট্রেলিয়া স্কোয়াড (ক্যানবেরা) – অ্যারণ ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরণ গ্রীন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, দ্লেন ম্যাক্সও.য়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইঙ্গলিস, ড্যানিয়েল স্যামস, সিন অ্যাবট, অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, জশ হেডেলউড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন
ইংল্যান্ড স্কোয়াড – জস বটলার, মোঈন আলি, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ডেভ্ড মালান, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড উইলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিব রশিদ, রিস টপলে, মার্ক উড
সূচী এবং ম্যাচের সময়
রবিবার – ৯ অক্টোবর, পার্থ, দুপুর ১.১০
বুধবার – ১২ অক্টোবর, ক্যানবেরা, দুপুর ১.১০
শুক্রবার – ১৪ অক্টোবর, ক্যানবেরা, ১.১০
ব্র্ডকাস্ট ও লাইভ স্ট্রিমিং
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
স্ট্রিমিং – সনি লিভ
ইংল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাই এবার সেরে নিতে চায় অস্ট্রেলিয়া।