ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়লেন অ্যারণ ফিঞ্চ

Aaron Finch
Aaron Finch. (Photo by Robert Cianflone/Getty Images)

পার্থেই ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া রেকর্ডের মালিক অ্যারণ ফিঞ্চ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটার হিসাবে ৩০০০ রানের মালিক হলেন অ্যারণ ফিঞ্চ। সেইসঙ্গেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মার্চিন গাপটিলদের সঙ্গে এক তালিকায় নিজের নাম তুললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেতে তিনি ব্যর্থই হয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই চির প্রতিদিবন্দ্বীদের এই বিরাট রেকর্ড গড়লেন অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই বড় ছয় হাঁকিয়ে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন  গড়েছেন অজি অধিনায়ক। এর আগে এই রেকর্ড সুধুমাত্র বিরাট কোহলি, মার্টিন গাপটিল এবং রোহিত শর্মাদেরই ছিল।  এবার সেই তালিকাতেই নতুন নাম তুললেন অ্যারণ ফিঞ্চ। যদিও চার বনম্বরে ব্যাটিং করতে নেমে কিন্তু সেভাবে সফল হতে পারেননি তিনি। কিন্তু রেকর্ড গড়তে কোনও ভুল হয়নি এই তারকা ক্রিকেটারের।

ভারতের বিরুদ্ধে প্রথম টি২০ অধিনায়ক হিসাবে ২০০০ রান করেছিলেন অ্যারণ ফিঞ্চ

এর আগে অবশ্য ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন অন্য রেকর্ড দড়েছিলেন অ্যারণ ফিঞ্চ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম অধিনা.ক হিসাবে ২০০০ রানের মালিক হয়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নেমেই নয়া রেকর্ডের মালিক হে গেলেন অ্যারণ ফিঞ্চ। বিরাট কোহি, রোহিত শর্মারেদের সঙ্গে এলিটতালিকায় উঠে এলেন তিনি। আর তা নিয়েই বিশ্ব ক্রিকেটে সুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও অ্যারণ ফিঞ্চের ফর্ম নিয়ে কিন্তু কোনওরকম গুঞ্জন এখনই থামতে চাইছে না।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন অ্যারণ ফিঞ্চ। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। একটি ম্যাচে অর্ধশতরান পেলেও, বড় রান করতে পারেননি তিনি। তারপরই অবশ্য চোটের জন্য ছিটকে গিয়েছিলেন অ্যারণ ফিঞ্চ। দেশের জার্সিতেও কিন্তু বড় রান পেতে ব্যর্তই হচ্ছেন অ্যারণ ফিঞ্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০০ রানের রানের মালিক হওয়ার রেকর্ড গড়লেও, দ্রুতই এদিন সাজঘরের রাস্তায় ফিরতে হয় তাঁকে।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের পজিশন বদলে ফেলেছিলেন অ্যারণ ফিঞ্চ। ওপেন নয়, চার নম্বর পজিশনেই ব্যাটিং করতে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। তিনি যে সময় ব্যাটিং করতে নামেন, সেই সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৮৬। শুরুটা করেওছিলেন বেশ ভালভাবে। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল অ্যারণ ফিঞ্চকে। তবে রেকর্ডের খাতায় নাম তুলে ফেললেন তিনি।

 

close whatsapp