ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়াই ফেভারিট, মত সাবা করিমের

Australia Win
Australia Win. ( Image Source: Twitter)

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার তাদের ঘরের মাঠেই বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। হাতে বাকি রয়েছে আর মাত্র ২৫ দিন। সেই প্রতিযোগিতার শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত সকলে। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সবচেয়ে ফেভারিট  দল হিসাবে বেছে নিচ্ছেন প্রক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম। তাঁর মতে অস্ট্রেলিয়াকে এবারও অপ্রতিরোধ্যই মনে হচ্ছে।

একদিনের বিশ্বকাপ সবচেয়ে বেশীবার জিতলেও, টি টোয়েন্টি বিশ্বকাপ মাত্র একবারই জিততে পেরেছে অস্ট্রেলিয়া। গতবারই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অজি ব্রিগেড। দুবাইয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল নিউ জিল্যান্ড। তাদেরকে হারিয়েই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই অস্ট্রেলিয়া ঘরের মাঠেই নমাছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। যে ফর্মে এই মুহূর্তে অস্ট্রেলিয়া রয়েছে, তা দেখে অ্যারণ ফিঞ্চদেরই ফেভারিট হিসাবে ধরছেন সাবা করিম।

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া

সদ্য ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারতের মাটিতে এসেছে এবারক অস্ট্রেলিয়া। সেখানেও শুরুটা কিন্তু জয় দিয়েই করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই ভারতের বিরাট রানের পাহাড়়  টপকে মন্যাচ জিতে নিয়েছে অজি বাহিনী। ভারত ২০৮ রান করলেও, অস্ট্রেলিয়ার সামনে শেষরক্ষা করতে পারেনি।  শেষ মুহূর্তে ম্যাথু ওয়েডের দুর্ধর্ষ পারফরম্যান্সই শেষ করে দিয়েছিল ভারতকে। এমন খথেলা দেখার পর থেকেই কিন্তু অস্ট্রেলিয়াকে জয়ের দাবীদার হিসাবে ধরতে শুরু করেছেন সাবা করিম।

তাঁর মতে, আমার মনে হয়ে অস্ট্রেলিয়া এখনও সেই অপ্রতিরোধ্য দলই রয়েছে এবং এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারেও তারাই সবচেয়ে ফেভারিট। যার অন্যতম একটা প্রকধান কারণ হল যে তারা অস্ট্রেলিয়ার মাটিতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। তাদের দেখে েই মুহূর্তে যা মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলার জন্য যা যা করা প্রয়োজন সেটাই করে চলেছে অস্ট্রেলিয়া দল।

গতবারের দলই কার্যত অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপেও ধরে রেখেছে। গোটা স্কোয়াডে পরিবর্তন বলতে শুধু একটা। যেখানে ভারতীয় শিবিরে এই মুহূর্তে একাধিক পরিবর্তন রয়েছে।  এবার অস্ট্রেলিয়া ব্রিগেডে এসেছেন টিম ডেভিড। গত ম্যাচেই বারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তাঁর। মিচেল সোয়েপসনের পরিবর্তেই নেওয়া হয়েছে টেম ডেভিডকে।

গতবার দুবাই টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার দরুন দলে স্পিনারদের সংখ্যা বেশী রেখেছিল অস্ট্রেলিয়ান ব্রিগেড। এবার অবস্য সেই পথে হাঁটছে না তারা।

close whatsapp