দীনেশ কার্তিককে এবারের আইপিএলে অনেক তারকার থেকেই এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 21, 2022 8:52 pm

এবারের আইপিএলের শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একের পর এক ম্যাচ জয় উপহার এনে দিয়েছেন তিনি। বয়স টা যে একটা সংখ্যা মাত্র বুঝিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আর কয়েক মাস পরই ৩৭-এ পা দেবেন দীনেশ কার্তিক। কিন্তু যেভাবে এবারের আইপিএলে আগ্রাসী ক্রিকেট তিনি খেলছেন, তা দেখে সকলেই অবাক। রবি শাস্ত্রী তো দীনেশ কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে এই মুহূর্তে আইপিএলে অনেক তরুণ তারকাদের থেকেই এগিয়ে রয়েছেন দীনেশ কার্তিক।
গত দুই মরসুমে আশানুরুপ পারফম্যান্স না দেখাতে পারার জন্য কলকাতা নাইট রাইডার্স দীনেশ কার্তিককে দলে রাখেনি। এবারের নিনাম থেকে তাঁকে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আইপিএল শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কী ভূমিকা তিনি রালন করবেন সে ব্যপারে নিশ্চিত ছিলেন দীনেশ কার্তিক। আর প্রথম ম্যাচ থেকেই বিরাটদের দলের যোগ্য ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করে এসেছেন দীনেশ কার্তিক।
এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সাতটি ম্যাচ খেলে ছটিতেই অপরাজিত দীনেশ কার্তিক
এবারের আইপিএলে সকলেরই চোখ ছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের ওপর। কিন্তু এখনও পর্যন্ত দুই তারকাই আইপিএলের মঞ্চে ব্যর্থ হয়েছেন। আরেকজনের দিকেও সকলের নজর ছিল, তিনি হলেন হার্দিক পান্ডিয়া। গুজরাতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেকেও প্রমাণ করেছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন সফল হয়েছেন, তেমনই বোলিংয়েও উইকেট রয়েছে হার্দিকের। আর এসবের মাঝেই যেন খানিকটা চাপা পড়ে যাচ্ছিলেন দীনেশ কার্তিক। যদিও তা হয়নি। প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী দীনেশ কার্তিককে এখনও পর্যন্ত সকলের থেকে এগিয়েই রাখছেন।
দীনেশ কার্তিক প্রসঙ্গে রবি শাস্ত্রী ক্রিকেট লাইভ শো-এ জানিয়েছেন, “তাঁর কাছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আর সেইসব নিয়েই এগিয়ে চলেছেন দীনেশ কার্তিক। তিনি যেমন ফিট রয়েছেন, তেমনই তাঁর মধ্যে রানের খিদে দেখে আমি মুগ্ধ হচ্ছি। এবারের আইপিএলে তিনি নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন এবং সেখানে তাঁর ভূমিকা কী তাও বেশ স্পষ্ট। দীনেশ কার্তিক নিজেও নিজের ভূমিকা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। একটা কথা বলতেই হবে এই বয়সেও তিনি যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তা যেকোনও তরুণ তারকাদের থেকে তাঁকে এগিয়ে রাখবে”।
এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ রানের তালিকা ঢুকে পড়েছেন দীনেশ কার্তিক। সাত ম্যাচের মধ্যে ছটিতেই অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ফেলেছেন দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত দীনেশ কার্তিকের রান ২১০। গড়ও রয়েছে ২১০। শুধু তাই নয় সাতম্যাচের মধ্যে ওকি অর্ধশতরানও করে ফেলেছেন দীনেশ কার্তিক। তিনি যে এবারের আইপিএলে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।