অক্ষর পটেলকে ফিনিশার হিসাবেই খেলানোর পরিকল্পনা দিল্লি ক্যাপিটালসের, জানালেন প্রবীন আমরে

Axar Patel
Axar Patel. (Photo Source: IPL/BCCI)

কয়েকদিন আগে অক্ষর পটেলকে নিয়ে মুখ খুলেছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন এই অক্ষর পটেল। ভারতীয় দলের পাশাপাশি এই মুহূর্তে আইপিএলেও নিজের ছন্দে রয়েছেন অক্ষর পটেল। ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখালেও প্রতি ম্যাচেই তাঁকে শেষের দিকেই ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে।  টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর কেন অক্ষর পটেলকে খানিকটা ওপরের দিকে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরে যাওয়ার পর থেকেই অক্ষর পটেলকে দেরীতে পাঠানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে। এবারের আইপিএলে দিল্লি ক্যপিটালসের হয়ে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ইতিমধ্যে একটি অর্ধশতরানও পেয়ে গিয়েছেন অক্ষর পটেল। শেষ ম্যাচেও ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিলেন অক্ষর পটেল। কিন্তু সময়ের অভাবেই যে শেষপর্যন্ত  তা করে উঠতে পারেননি তা েখন স্পষ্ট। সেই ্মযাচের পর নিজেও ভুল স্বীকার করেছিলেন ডেভিড ওয়ার্নার।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার সর্বোচ্চ ছয় মেরেছেন অক্ষর পটেল

অক্ষর পটেলকে ওপরের দিকে ব্যাটিং করতে পাঠানোর কথা শোনা গিয়েছিল তাঁর মুখেও। এবার সেই প্রসঙ্গ নিয়েই মুখ খুলেছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীন আমরে। তাঁর মতে আইপিএলের মঞ্চে অক্ষর পটেলকে তারা ফিনিশার হিসাবে ব্যবহার করতে চাইছে। এবারের আইপিএলে সেভাবেই খেলছেন তিনি। এছাড়া অক্ষর পটেলের ব্যাট থেকে বেশ কিছু বড় পারফরম্যান্সও দেখা গিয়েছে। সেই জন্য তাঁকে ফিনিশার হিসাবে খেলানোর পরিকল্পনাই রয়েছে অক্ষর পটেলের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “অক্ষর পটেলের ম্যাচ ফিনিশ করার  একটা অসাধারঁণ দক্ষতা রয়েছে। আমাদের এমন একজন ক্রিকেটারকে চাই য়াঁরক ম্যাাচ ফিনিশ করার মতো দক্ষতা রয়েছে। এই মরসুমে এখনএও পর্যন্ত আমাদের হয়ে সর্বোচ্চ ওভার বাউন্ডারি  পেয়েছেন অক্ষর পটেল। সেইসঙ্গে আমরা তাঁকে বলেওছি যে তিনি খানিকটা নীচের দিকে ব্যাটিংয়ের জন্য। যাতে তিনি ব্যাটিংয়ের সময় ফিনিশার হিসাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেন”।

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে পয়েন্ট টেবিলে একেবারে নীচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের হয়ে ব্যাটিং এব বোলিংয়ে সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন অক্ষর পটেল। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাঁর হাতেই এসেছে সর্বোচ্চ ছয়। ব্যাটি্ংয়ের ক্ষেত্রে অবশেষে তাঁরে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন প্রবীন আমরে। মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে অক্ষর পটেলকে।

close whatsapp