আসন্ন মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হতে পারেন এডেন মার্করাম
আপডেট করা - Nov 21, 2022 10:19 pm

আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। যদিও এখন থেকেই আইপিএল নিয়ে শুরু হয়ে গিয়ে চর্চা। কয়েককদিন আগেই আলন্ন াইপিএলের জন্য প্রতিটি দল রিটেনশন ও রিলিজ তালিকা প্রকাশ করেছে। সেখানেই দেখা গিয়েছেল বেশ কিছু চমক। সানরাইজার্স হায়দরাবাদ তাদের তারকা অধিনা.রকেন উইিয়ামসনকে ছেড়ে দিয়েছিল। আর সেই সিদ্ধান্ত দেখার পর থেকেই হতবাক হয়েছিল সকলে। শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনাক কে হবেন তা নিয়েই সুরু হয়ে গিয়েছিল জল্পনা।
শোনাযাচ্ছে আগামী আইিপএলে নাকি এডেন মার্করামকেই অধিনায়ক হিসাবে নিযুক্ত করতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। যদিও এখনই সরকারীভাবে কেউ এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তবে এমননবটা হলেও হয়ত অবাক হওয়ার মতো কিছুই নেই। সাউথ আফ্রিকা২০ প্রতিযোগিতায় সানরাইজার্স হায়দরাবাদের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেই দলের নেতৃত্বের ভূমিকায় এবার রেয়েছেন এডেন মার্করাম। এখানে তাঁর পারফরম্যান্স দেখার পরই যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে পারে হায়দরাবাদ শিবির তা বলার অপেক্ষা রাখে না।
আসন্ন আইপিএলের জন্য কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ
যদিও এবারের আইপিএলে আবার দেখা যেতে পারে বেন স্টোকসকেও। তাঁর যে বিরাট দাম উঠবে সেটাও বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে সানরাইজার্স হায়দরাবাদের পকেটে পড়ে রয়েছে প্রায় ৪২ কোটি টাকা। তাঁকে নেওয়ার জন্যও যে সানরাইজার্স হায়দরাবাদ শিবির ঝাপাকে পারে তা কিন্তু বেশ স্পষ্ট। আর তাঁকে নিতে পারলে যে এই তারকা ক্রিকেচারই সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক হবেন, সেই ইঙ্গিতও স্পষ্ট। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে।
তবে এডেন মার্করাম যে সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের স্ক্যানারে েরয়েযে তা কিন্তু বোঝাই যাচ্ছে। বিশেষ করে কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার পর এখন একজন যোগ্য নেতা বেছে নেওয়াই তাদের প্রধান কাজ। সেইসঙ্গে নিকোলাস পুরাণকেও এবার ছেড়ে দিতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেজন্য এডেন মার্করাম যে তাদের কাছে একেবারে যোগ্য অপশন তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে গতবার মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব দিলেও, শোনাযাচ্ছে এবারও নাকি চেন্নাই সুপার কিংস তাদের নতুন অধিনায়ক খুঁজে চলেছে। গতবার রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হলেও, শেষমুহূর্তে ফের ধোনিকেই নেতৃত্ব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ধোনি দলে থাকলেও, আগামী দিনের জন্য এখন থেকেই নেতা বেছে রাখার কাজটা সেরে রাখতে চাইছে চেন্নাই।