শুভমন গিলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর

Shubman Gill
Shubman Gill. (Photo by Bradley Kanaris/Getty Images)

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পারেননি তিনি। মাত্র ২০ রানেই সাজঘরে ফিরেছিলেন শুভমন গিল। তবে দ্বিতীয় ইনিংসে কোনওরকম ভুল করেননি তিনি। টেস্টের মঞ্চে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। তাঁর ব্যাটে সেঞ্চুরী দেখার পরই শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিরকেটার ওয়াসিম জাফর। বিরাট কোহলি পরবর্তী ভারকতীয় দলের আগামী দিনের তারকা ক্রিকেটার হিসাবে এই শুভমন গিলকেই দেখছেন তিনি।

কয়েকদিন আগেই একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। দীর্ঘ তিন বচ পর ভারতীয় একদিনের দলের ডাক পেয়েছিলেন শুভমন গিল। সেখানেই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিক থেকে জিম্বাবেয়র বিরুদ্ধে শুভমন গিলের পারফরম্যান্স ছিল দেখার মতো। জিম্বাবোয়ের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটের কেরিয়ারে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন সুভমন গিল। সেই থেকেই তাঁকে নিয়ে প্রংসার সুর শোনাযাচ্ছিল সকলের মধ্যে। এবার সেই শুভমন গিলকতেই প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়াসিম জাফর।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল

শুধুমাত্র একদিন কিংবা টেস্ট ক্রিকেটই নয়,  টি টোয়েন্টিতেও শুভমন গিল সফল হবে বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে শুভমন গিলের তিন ফর্ম্যাটের ক্রিকেটেই কেলার দক্ষতা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দেল সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচে সেভাবে সুযোগ কাজে লাগাতে পারেননি শুভমন গিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনওরকম ভুল করেননি এই তারকা ক্রিকেটার। দ্বিীয় ইনিংসেই কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরী পেয়েছেন তিনি।

এই প্রসঙ্গেই ওয়াসিম জাফর ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, “এটা দেখে সত্যিই ভাল লাগছে। এর ঐগেও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে শুভমন গিুলের। আমি খুবই খুশু হয়েছি যে শুভমন গিল সেঞ্চুরী পেয়েছেন। তিনি একজন দক্ষ ক্রিকেটার। এই একটা কথা বলতে আমার কোনও দ্বিধা নেই যে বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের অন্যতম বড় ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন শুভমন গিল”।

দেশের জার্সিতে সেভাবে টি টোয়েন্টি খেলার সুযোগ না পেলেও, আইপিএলের মঞ্চে কিন্তু শুভমন গিল এবার যথেষ্ট সফল হয়েছে। এবার গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন শুভমন গিল। সেখানেই হার্দিক পান্ডিয়ার পর তাদের শিবিরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। টেস্টের মঞ্চে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করেছেন। কার্যত তাঁর পারফরম্যান্সই ভারতীয় দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দিয়েছে।

close whatsapp