প্রথম সপ্তাহের শেষে আইপিএলে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মহম্মদ সামি ও আকাশদ্বীপ

Mohammed Shami
Mohammed Shami. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ফ্র্যাঞ্চাইজিদের দিকে যেমন সকলে তাকিয়ে রয়েছে। তেমনই বাংলার অগুন্তী ক্রিকেট ভক্ত তাকিয়ে রয়েছেন বাংলার ক্রিকেটারদের দিকেও। এবার কলকাতা নাইট রাইডার্সে একজনও বাংলার ক্রিকেটার নেই। তবে আইপিএলের মঞ্চে কিন্তু ছজন বাংলার ক্রিকেটার এবার নিজেদের জায়গা করে নিয়েছেন। সেখানেই প্রথম সপ্তাহ শেষে উজ্জ্বল সামি ও আকাশদ্বীপ।

এবারের আইপিএলের মেগা নিলামে গুজরাত টাইটান্সে ৬.২৫ কোটি টাকায় গিয়েছেন মহম্মদ সামি। গত মরসুমে পঞ্জাব কিংসে ছিলেন মহম্মদ সামি। এবার অবশ্য তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব। নিলামে তাঁর নাম উঠতেই এই তারকা বোলারকে নিজেদের দলে তুলে নিয়েছে গুজরাত টাইটান্স। আর তাঁকে কেন এত দাম দিয়ে গুজরাত নিয়েছে তা প্রথম দু ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন মহম্মদ সামি। মাত্র দুই ম্যাচ খেলেই আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ঢুকে পড়েছেন তিনি।

তিনি ছাড়াও এবারের আইপিএলে বাংলা থেকে আরও পাঁচ ক্রিকেটার খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন আকাশদ্বীপ সিং এবং শাহবাজ আহমেদ।  অন্যদিকে প্রতমে বিক্রি না হলেও পরে নিজের বেস প্রাইজেই গুজরাত টাইটান্সে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। একইসঙ্গে পঞ্জাব কিংসে গিয়েছেন ঈশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়। যদিও ছজন ক্রিকেটারের মধ্যে এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে বাংলার ক্রিকেটারকেই দেখা গিয়েছ। আর তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স মহম্মদ সামি ও আকাশদ্বীপের।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দুটো করে ম্যাচ খেলেছেন সকলেই। সেখানেই গুজরাত টাইটান্সের হয়ে দু ম্যাচে ৫ উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ সামি। তাঁর ঠিক পিছনই রয়েছেন আকাশদ্বীপ। তাঁর শিকার এখনও পর্যন্ত চার উইকেট। দেখে নেওয়া যাক বাংলার ক্রিকেটারদের এখনও পর্যন্ত পারফরম্যান্স।

মহম্মদ সামি

এবারের আইপিএলে ৬.২৫ কোটি টাকায় গুজরাত টাইটান্সে গিয়েছেন মহম্মদ সামি। গুজরাতের হয়ে প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। সেখানেই লখনউয়ের সের দুই তারকা লোকেশ রাহুল ও কুইন্টন ডিকক-কে শুরুতেই সাজঘরে ফিরিয়ে দিয়ে গুজরাতের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন তিনি। ২ ম্যাচে এখনও পর্যন্ত ৫৫ রান দিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গে উইকেট তুলে নিয়েছেন ৫টি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। এখনও পর্যন্ত এবারের আইপিএলে এটাই সামির সেরা পারফরম্যান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও দুই উইকেট নিয়েছেন মহম্মদ সামি।

আকাশদ্বীপ সিং

এবারের আইপিএলে বাংলার আকাশদ্বীপ সিংও শুরুটা খুব একটা খারাপ করেননি। দুই ম্যাচ খেলে আকাশদ্বীপের ঝুলিতেও চলে এসেছে চার উইকেট। যদিও পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেশী উইকেট তুলতে পারেননি তিনি। কিন্তু সেই ম্যাচে পঞ্জাবের অন্যতম সেরা তারকা লিয়াম লিভিংস্টোনকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন আকাশদ্বীপ সিংই। তবে আরসিবির দ্বিতীয় ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে জ্বলে উঠেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। কেকেআরের বিরুদ্ধে একাই নিয়েছিলেন ৩ উইকেট। নাইটদের তারকা ব্যাটার নীত্শ রানা এবং ভেঙ্কটেশ আইয়ারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। সেই ম্যাচে একাই নিয়েছিলেন তিন উইকেট। রান দিয়েছেন ৪৫ রান। এখনও পর্যন্ত আইপিএলে ২ ম্যাচে ৮৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন বাংলার এই পেসার।

শাহবাজ আহমেদ দু ম্যাচ খেললেও এখনও পর্যন্ত সেভাবে নিজের চেনা ফর্মে দেখা যায়নি তাঁকে। রঞ্জা ট্রফিতে বাংলার হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করলেও, আরসিবির হয়ে এখনও পর্যন্ত সেই পারফর্ম্যান্স দেখাতে পারেননি শাহবাজ। যদিও আইপিএলে এখনও বহু ম্যাচ বাকি রয়েছে। সেখানে শাহবাজ সাফল্য পাবে বলেই আশাবাদী সকলে।

এছড়া ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহারা এখনও পর্যন্ত মাঠে নামেননি। তাদের দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

close whatsapp