নামিবিয়াকে ৬২ রানে হারাল আফগানিস্তান
আপডেট করা - Oct 31, 2021 9:15 pm

নামিবিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। এদিন টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে আফগানরা। ম্যাচ জিততে নামিবিয়াকে তুলতে হত ১২০ বলে ১৬১ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তোলে ঈগলসরা। ফলে ৬২ রানে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ২ পয়েন্ট তুলে নিল রশিদ খানরা।
টি-২০ বিশ্বকাপের মূল পর্বে প্রথম বার খেলার সুযোগ পেয়েই স্কটল্যান্ডকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল নামিবিয়া। তবে দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে চমক দেখাতে পারলেন না এরিসমাসরা।
অন্যদিকে, ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি পরিবর্তন আনল ভারতীয় দল। সূর্যকুমার যাদবের জায়গায় প্রথম একাদশে এসেছে ইশান কিসান আর ভূবনেশ্বর কুমারের জায়গায় এসেছে শার্দুল ঠাকুর।
এদিন টসে জেতে নিউজিলযান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু আজকের সেমিফাইনালে যেতে পারে কোন দল সেটাই এখন অপেক্ষার।