অ্যাশটন আগারকে না খেলানো নিয়ে প্রশ্ন তুললেন অ্যাডাম গিলক্রিস্ট
আপডেট করা - Feb 20, 2023 9:50 pm

ভারতের কাছে পরপর দুই ম্যাচেই বিশ্রী হার অস্ট্রেলিয়ার। তারপর থেকেই অস্ট্রেলিয়ার খারাপ পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। শেষবার ভারতের মাটিতে ২০০৪ সালে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজে অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার এমন শোচনীয় অবস্থা দেখে এবার মুখ খুলেছেন অ্যাডাম গিলক্রিস্ট। কার্যত ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে অ্যাশটন আগারকে না খেলানো নিয়ে ক্ষুব্ধ এই প্রাক্তন তারকা অজি ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট খেলা হয়ে গেলেও এখন পর্যন্ত অ্যাশটন আগারকে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দেখা যায়নি। তাঁর মতো একজন ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার একেবারেই মেনে নিকে পারছেন না অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাশটন আগারকে না খেলানো নিয়েই এূার প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পরপর দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার শোচনীয় হারের পর অ্যাশটন আগারকে দলে নেওয়ার ইঙ্গিতই কার্যত অ্যাডান গিলক্রিস্টের কথায় পাওয়া গেল।
প্রথম দুই ম্যাচে ন্যাথান লিয়ন ও টড মার্ফিকেই খেলিয়েছে অস্ট্রেলিয়া
এতবড় সিরিজে এমন একজন ক্রিকেটারকে না খেলানো মানে তাঁকে অপমান করা হচ্ছে বলেই মনে করছেন অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই স্পিনের বিরুদ্ধে কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়া। আর সেটাই যেন চিন্তা বাড়িয়েছে সকলের। দিল্লি টেস্টের তৃতীয় দিন ভারতীয় স্পিন আক্রমণের সামনে মাত্র এক সেশনেি শেষ হয়ে গিয়েছিন অস্ট্রেলিয়ার মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপ। এমনটা দেখার পর থেকেই অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সকলে। সেই তালিকাতেই এবার নাম লেখালেন তারকা উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, একটা হাল্কা গুঞ্জন সুরু হয়ে যে অ্যাশটন আগার নাকি বাড়ি ফেরার বিমান ধরতে পারেন। হতেই পারে এমনটা। কারণ তিনি হয়ত মনে করছেন এই সিরিজে অস্ট্রেলিয়া দলে তাঁর প্রয়োজনীয়ত নেই। আর এই ব্যপারটা আমি যথেষ্ট ভালভাবেই অনুভব করতে পারছি। যদিও আমি শিবিরে নেই এবং জানিনা ঠিক কোন কারণে তিনি খেলছেন না। তবে আমার মনে হয় একটা অপমান।
ভারতের কাছে প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজার স্পিন জাদুতে ৬ উইকেটে হেরেছে তারা। মা্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে টেস্ট ম্যাচ। হাতে অবশ্য় এখনও দুটো ম্যাচ রয়েছে। সেখানেই অ্যাশটন আগারকে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দেখা যায় কিনা সেটাই দেখার।