এশিয়া কাপের জন্য স্ট্যান্ডবাই হিসাবে বাংলাদেশকে তৈরি রাখার ভাবনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের

Asia cup
Asia cup. (Photo source: Twitter)

সময় যত এগিয়ে আসছে ততই এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়তে শুরু করেছে। সম্প্রতি শ্রীলঙ্কার অবস্থা আরও খারাপ পরিস্থিতির দিকে এগিয়েছে। আর তা দেখার পরই এবার এশিয়া কাপ অন্য জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা শুরু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু শোনাযাচ্ছে শ্রীলঙ্কার পরিবর্তে স্ট্যান্ডবাই হিসাবে নাকি বাংলাদেশকেই এশিয়া কাপ আয়োজনের জন্য বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের প্রস্তুত থাকার কথাও নাকি বলা হয়েছে।

২০২২ এর গোড়া থেকেই আর্থিক মন্দায় জেরবার  রয়েছে শ্রীলঙ্কা। দিন যত এগিয়েছে সেই সমস্যা গোটা শ্রীলঙ্কা জুড়ে ততই বিরাট আকার ধারণ করেছে। আর সম্প্রতি সেই ঘটনাতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ গাড় হতে শুরু করেছে। এই মুহূর্তে আর্থিক মন্দার জেরে গোটা শ্রীলঙ্কা দেশটাই জেরবার হয়ে রয়েছে। খাদ্যদ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমস্তকিছুর দামই মাত্রা ছাড়িয়েছে। রাস্তায় নেমে পড়েছে শ্রীলঙ্কার সাধারণ নাগরিকরা।

আগামী অগস্টেই শ্রীলঙ্কার মাটিতে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু শ্রীলঙ্কার টাল মাটাল অবস্থাই  সেই প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত তাদের মাঠেই এশিয়া কাপ আয়োজনের ব্যপারে আশাবাদী রয়েছে। কিন্তু পরিস্থিতি দেখার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তাদের কপালে চিন্তার ভাঁডজ পড়েছে। এই মুহূর্তে সেটাই হয়ত স্বাভাবিক।

এই মুহূর্তে আর্থিক মন্দায় জেরবার হয়ে রয়েছে শ্রীলঙ্কা

২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই বছরের জন্য পিছিয়ে গিয়েছিল এশিয়া কাপ। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি একেবারেই প্রতিকূল। আর্থিক মন্দায় জেরবার শ্রীলঙ্কা জুড়ে শুরু হয়েছে জন বিক্ষোভ। রাস্তায় নেমেছে গোটা দেশের নাগরিকরা। শ্রীলঙ্কা জুড়ে দেখা দিয়েছে এক অচলাবস্থা।

ইতিমধ্যেই ভেঙে গিয়েছে শ্রীলঙ্কার সরকারও। প্রধানমন্ত্রী রাজাপক্ষে আগেই নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। কয়েকদিন আগেই এমন পরিস্থিতি দেখে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। তাঁর বাসভবন দখল নিয়েছেন শ্রীলঙ্কার আম জনতা। যে ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।  সময় যত এগোচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি ততই খারাপের দিকে।

এমন অবস্থায় সেখানে এসিয়া কাপ আয়োদন করা সম্ভব কিনা তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। শোনাযাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নাকি ইতিমধ্যেই স্ট্যান্ডবাই ভেন্যু হিসাবে বাংলাদেশের কথা ভাবতে শুরু করে দিয়েছে। তাদের নাকি প্রস্তুত থাকারও ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আশাবাদী।

এই প্রতিযোগিতা চলেগেলে বড়সড় ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই পরিস্তিতিতে অবশ্য অএস্ট্রেলিয়া তাদের মাটিতে খেলতে গিয়েছে। কিন্তু এত বড় একটি প্রতিযোগিতা এমন পরস্থিতিতে তাদের দেশে করার ব্যপারে এবার ভাবনায় পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও। জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।

close whatsapp