শুভমন গিলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন এবি ডেভিলিয়র্স
আপডেট করা - Apr 2, 2023 8:14 pm

এবারের আইপিএলে শুরুটা গুজরাত টাইটান্স বেশ ভালভাবেই করেছে। প্রথম ম্যাচেই ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। বড় জয় দিয়েই এবার যাত্রা শুরু করেছে গুজরাত টাইটান্স। আর সেই জয়ের পিছনে যে শুভমন গিলের অবদান খুব একটা কম ছিল না তা বলার অপেেক্ষা রাখে না। সম্প্রতি দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমন গিল। প্রতিযোগিতার শুরুতেই শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন এবি ডেভিলিয়র্স। তরুণ এই ক্রিকেটারের জন্য বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়র্স।
সম্প্রতি দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল । আইপিএলের মঞ্চেও তাঁর ব্যাট থেকে বড় পারফরম্যান্সের অপেক্ষাতেই ছিলেন সকলে। প্রথম ম্যাচে কিন্তু সেই পারফরম্যান্সই দেখাতে পেরেছিলেন শুভমন গিল। গুজরাত টাইটান্সের জয়ের পিছনে ন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৬৩ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। বল খেলেছিলেন মাত্র ৩৬টি।
প্রথম ম্যাচে ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল
সেই ম্যাচে শুভমন গিলের ব্যাট থেকে এসেছিল ৬টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিও। প্রথম ম্য়াচেফ সুভমন গিলের এমন পারপরম্যান্স দেখার পর তাঁরক উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন এবি ডেভিলিয়র্স। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফের সদস্য তিনি। তবে একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবেই এমন পকরামরশ দিচ্ছেন সুভমন গিলকে। এই মুহর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। তাঁর এই ফর্ম ধরে রাখার পরামর্শই দিচ্ছেন এবি ডেভিলিয়র্স।
প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হল নিজের ফর্মের প্রতি সম্মান প্রদর্শন করা। আইপিএলের মঞ্চে আসা এবং ভাল একটা শুরু করা। পা যেন মাটিতেই থাকে তোমার। তিনি এই মুহূর্তে ভাল ফর্মের মধ্যে রয়েছেন। তিনিি যথেষ্ট ভালভাবে প্রস্তুত েহয়েছেন এহবং তাঁর আত্মবিশ্বাসও রয়েছে ভরপুর। এখন আসল ব্যপারটাই হল নিজের ফর্মকে সম্মান দেখানো। এই ফর্মকে একেবারেই যেতে দিও না”।
আইপিএলের আগে ভারতীয় দলের জার্সিতে একদিনের ম্যাচ এবং টেস্ট সিরিজে নেমেছিলেন শুভমন গিল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে একদিনের সিরিজে এসেছিল দ্বিশতরান। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। সেই তারকা ক্রিকেটারই এবার আইপিএলে আরও বড় রান পেতে পারেন কিনা সেটাই দেখার।