টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজকে নিয়ে আশাবাদী অ্যারণ ফিঞ্চ
আপডেট করা - Jun 5, 2023 3:37 pm

এবারের আইপিএলে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারই। আইপিএল এখন অতীত। সামনেই রয়েছে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেই ম্যাচের আগেই মহম্মদ সিরাজ ও মহম্মদ সামিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। সেবার ভারতের সামনে ছিল নিউ জিল্যান্ড। যদিও শেষপর্যন্ত সলেই ম্য়াচ জিততে পারেনি ভারতীয় দল। নিউ জিল্যান্ডের কাছে হেরেই গিয়েছি্ল টিম ইন্ডিয়া। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ইঅ বলবে।
আইপিএলের মঞ্চে এবার পার্পল ক্যাপ জিতে নিয়েছিলেন মহম্মদ সামি
সেই ম্যাচে নামার আগে ভারতীয় দলের দুই তারকা পেসারদের নিয়ে আশাবাদী প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যারণ ফিঞ্চ। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন এই দুই তারকা ক্রিকেটার। সদ্য শেষ হওয়া আইপিএলে সর্বোচ্চ উইকেট নেওয়ার মালিক হয়েছেন মহম্মদ সামি। তাঁর হাত ধরেই এবারের আইপিএলে ফািনালে পৌঁছেচিল গুজরাত টাইটান্স। অন্য়দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মহম্মদ সিরাজও ছিল দুরন্ত ফর্মে। নতুন বলে এই দুই ক্রপিকেটারের পারফরম্যান্স ভারতীয় দলকে চিন্তায় ফেলবে বলেই মনে করছেন অ্যারণ ফিঞ্চ।
এই প্রসঙ্গে অ্যারণ ফিঞ্চ জানিয়েছেন, “এই দুজনই হলেন নতুন বলের বোলার। শেষ কয়েক বছর বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই দুই তারকা বোলার। মহম্মদ সিরাজ সিম বোলিংয়ের ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। একইসঙ্গে পাটা উইকেটেও তাঁর বোলিং দক্ষতা অসাধারণ। যখন পরিস্থিতি কঠিন থাকবে সেই সময় এমন বোলারকেই চাইবেন সকলে। তিনি সবসময়ই প্রতিদ্বন্দ্বীতা রয়েছেন। আর মহম্মদ সামি তো অবিশ্বাস্য ফর্মে রয়েছেন এবার”।
এবারের আইপিএলে ২৮টি উইঅকেট নিয়ে পার্পল ক্যাপ তুলে নিয়েছেন মহম্মদ সামি। ইংল্যান্ডের মাঠে যে তিনি বাড়তি সুবিধা পাবেন তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে টেস্ট ক্রিকেটে মহম্মদ সিরাজও রয়েছেন অসাধারণ ফর্মে। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের মঞ্চে ১৩টি ম্যাচ খেলে ৪৭টিু ুইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। সেই ফর্ম অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।