অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জোড়া স্পিনারে খেলার পরামর্শ মন্টি পানেসারের
আপডেট করা - Jun 5, 2023 8:25 pm

মাঝে আর একদিন, এরপরই ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফািনালে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে নানান জল্পনা চলছে। সেই পরিস্থিতিতেই ভারতীয় দলের প্রতম এরাদশ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্চটি পানেসার। তাঁর মতে অস্ট্রেলিার বিরুদ্ধে এই ম্যাচে দুজন স্পিনার নিয়ে মাঠে নামা উচিত্ ভারতীয় দলের। আর তাতেই সাফল্য আসবে বলেও মনে করছেন তিনি।
নাম না করলেও রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দিকেই যে্ এই প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার ইঙ্গিত করছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত ভারতীয় দল কী প্রথম একাদশ সাজাবে তা তো সময়ই বলবে। কিন্তু ওভালের পিচের কথা মাথায় রেখে দুই স্পিনারেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের খেলার কথা বলছেন মন্টি পানেসার। রবিচন্দ্রন ্ষ্বিন এবং রবীন্দ্র জাদেজাকেই কার্যত খেলানোর কথা বলছেন তিনি। আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপ ফাইনালে নামছে ভারতীয় দল।
বর্ডার গাভাসকর ট্রফিতে অশ্বিন-জাদেজা জুটির কাছেই বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অএই দুই স্পিনার। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে সর্বোচ্চ ুইকেট এসেছিল। একইসঙ্গে রবীন্দ্র জাদেজাও ছিলেন বিধ্বংসী ফর্মে। যদিও ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশের মাঠে কোনো ও দলই জোড়া স্পিনার নিয়ে নামার কথা ভাবেন না। কিন্তু ওভালের পিচের কতা বলেই এই মাটে জোড়া স্পিনার নিয়ে ভারতীয় দলকে নামার পরামর্স দিচ্ছেন মন্টি পানেসার। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
এইঅ প্রসঙ্গেই মন্টি পানেসার জানিয়েছেন, “ইংল্যান্ডের এই একটি পিচ যেখানে দুই স্পিনার নিয়ে খেলা যেতে পারে। যদি এখানে টার্ন তাকে, তবে স্পিনারদের জন্যও পিচে যথেষ্ট বাউন্স থাকবে। আমার মনে হচ্ছে যে এই ম্যাচের উইকেট পাটা হবে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল যদি দুই স্পিনারে খেলেন, তবে তা যথার্থ হবে। আমরা এর আগেই দেখেছি যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে কতটা সমস্যায় পড়েছিলেন। সেইসঙ্গেই আমার মনে হয় না যে েই পিচে ঘাস থাকবে। কারণ এই ম্যাচটা চারদিন পর্যন্ত চলুক সেটাই সকলে চাইবে”।
গতবার পাইনালে উঠলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ফের পাইনালে জদায়গা পাকা করে ফেলেছে তারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই এখন দেখার।