ভারতের ম্যাচ চলাকালীনই সিডনির গ্যালারীতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব এক সমর্থকের

Fan Proposes between india vs netherland match
Fan Proposes between india vs netherland match. ( Image Source: Twitter )

অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে প্রতি ম্যাচেই গ্যালারী ভর্তি দর্শক রয়েছেন। আর বিশ্বকাপের মঞ্চ মানেই যে রঙীন তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার মাটিতেও তার ঝলকই দেখা গেল। ভারচ বনাম নেদারল্যান্ডসের ম্যাচের মাঝেই গ্যালারীতে ঘটল এক চমকপ্রদ ঘটনা। গ্যলারীর মাঝেই নিজের ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দিলেন আরেক সমর্থক। আর সেই ছবিই ম্যাচের মাঠের জায়ান্টস্কৃণে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে খুব একটা বেশী সময়ও নেয়নি। চলছে নানান ঠাট্টা ইয়ার্কি।

সিডনিতে এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল টিম ইন্ড্িয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও যে ম্যাের রাশ ভারতীয় ক্রিকেটারদের হাতে ছিল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে ভারতের বিরুদ্ধে যখন রান তাড়া করতে নেমেছিল নেদারল্যান্ডস, সেই সময়ই ঘটে এই চমকপ্রদ ঘটনা। গ্যালারীতেই নিজের ভালবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেন এক সমর্থক। সেই চবি দেখেই সকলে আপ্লুত।

ম্যাচের সাত নম্বর ওভারেই ঘটে সেই ঘটনা

ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের সময়ই ঘটে এই ঘটনা। ম্যাচের ৭ ওভার চলাকালীনই গ্যালারীতে থাকা এক সমর্থক প্রথমে তাঁর বান্ধবীর সামনে উপস্থিত হন। এরপর গ্যালারীতেই হাঁটু মুড়ে বসে সেই বান্ধবীকে সকলের সামনে বিয়ের প্রস্তাব দেন তিনি। এমনভাবে প্রস্তাব দিতে দেখে সেখানেই আপ্লুত েহয়ে পড়েন তাঁর বান্ধবী। যদ্ও সেই প্রস্তাব গ্রহন করতে খুব একটা দেরী করেননি তিনি। সঙ্গে সঙ্গেই সেই আঙটি নিজের হাতে তুলে নেন তাঁর বান্ধবী। ম্যাচের মাঝে সেই দৃশ্যই তখন মাঠের জায়ান্ট স্কৃণে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব একটা সময় নেয়নি।

অন্যদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদজিন প্রথমে ব্যাটিং করেছিল ভারতীয় দল। সেখানেই ১৭৯ রান করে ভারত। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এই দুই ক্রিকেটারের ৯৮ রানের পার্টনারসিপটাই এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। এদিনও ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি।

ভারতের এই রানের বিরুদ্ধে অবশ্য একেবারেই ভাল ব্যাটিং করতে পারেনি নেদারল্যান্ডস। ভারতীয় বোলিংয়ের সামনে এদিন বিধ্বস্তই হয়েছিল নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল সকলে। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দুরন্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে ভারতীয় দল।

close whatsapp