টি টোয়েন্টিতে যুজবেন্দ্র চাহালের সামনে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডের হাতছানি
আপডেট করা - Jun 7, 2022 3:12 pm

আইপিএল শেষ হয়ে গিয়েছে। এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সিরিজ। আগামী ৯ জুন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। সেই সিরজেই দীর্ঘদিন পর ফের একবার একসঙ্গে দেখা যাবে কুলচা জুটিকে। আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন যুজবেন্দ্র চাহাল। এই তারকা বোলারের সামনেই এবার নতুন রেকর্ডের হাতছানি। ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া থেকে আর মাত্র দু ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।
আইপিএলের মঞ্চে এবার রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন যুজবেন্দ্র চাহাল। বল হাতে আইপিএলে নানান ম্যাজিক দেখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যে তাঁর সেই ধারা অব্যহত থাকবে, সেই ব্যপারে সকলেই আশাবাদী। চাহাল নিজেও হয়ত তারই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সেইসঙ্গে রেকর্ডের দিকেও রয়েছে যুজবেন্দ্র চাহালের চোখ। এই মুহূর্তে ২৭৪টি উইকেট নিয়ে ভারতীয় হিসাবে সবার ওপরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর থেকেই দু উইকেট পিছনে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।
আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই, কিন্তু যুজবেন্দ্র চাহাল কিন্তু সকলের নজর কেড়েছিলেন। প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন তিনি। ১৭টি ম্যাচে ২৭ উইকেট নিয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার স্পিনার। তার কয়েক দিনের ব্যবধানে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজে ২ উইকেট নিলেই অশ্বিনের রেকর্ড স্পর্ষ করবেন তিনি। আরক তিন উইকেট নিলে ভারতীয় হিসাবে সর্বোচ্চ উইকেটের মলিক হয়ে যাবেন যুজবেন্দ্র চাহাল।
টি২০-তে ২৭৪টি উইকেট নিয়ে ভারতীয় হিসাবে এখন শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
আইপিএলের পারফরম্যান্সের বিচারেই এবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন চাহাল। তাঁর বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ট সাবধানীও দক্ষিণ আফ্রিকা শিবির। আইপিএলের মঞ্চে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন যুজবেন্দ্র চাহাল। প্রোটিয়াদের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সই দেখাতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। সেইসঙ্গে রেকর্ গড়ার লক্ষ্য তো রয়েছেই। আইপিএলে তাঁর স্পিনের জাদু সকলেই দেখেছেন।
ক্যাশ রিচ লিগে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন চাহাল। এবারের আইপিএলের প্রথম বোলার হিসাবে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড আগেই গড়েছেন যজবেন্দ্র চাহাল। কিন্তু এবার তাঁর সামনে রয়েছে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।
টি টোয়েন্টিতে ভারতীয় হিসাবে সর্বোচ্চ উইকেট
রবিচন্দ্রন অশ্বিন – ২৭৪ উইকেট (২৮২ ম্যাচ)
যুজবেন্দ্র চাহাল – ২৭২ উইকেট (২৪২ ম্যাচ)
পীযুষ চাওলা – ২৭০ (২৫৬ ম্যাচ)
অমিত মিশ্র – ২৬২ উইকেট (২৩৬ ম্যাচ)
জসপ্রীত বুমরাহ – ২৫৩ উইকেট (২০৩ ম্যাচ)
এই মুহূর্তে ভারতীয় দলের জার্সিতে ৬৪টি উইকেট রয়েছে যজবেন্দ্র চাহালের। জসপ্রীত বুমরাহকে টপকে গিয়েছেন তিনি। এবার হল সব ধরণের টি টোয়েন্টিতে ভারতীয় হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ার অপেক্ষা।