বিশ্বকাপে কোহলির সামনে ‘বিরাট’ রেকর্ডের হাতছানি

Virat Kohli
Virat Kohli. (Photo by Surjeet Yadav/Getty Images)

ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে নামা মানেই নতুন রেকর্ড। তবে ইদানিং তাঁর ব্যাট কথা বলছে না। কিন্তু টি ২০ বিশ্বকাপ শুরু হলেই তিনি রানে ফিরবেন এমনটাই আশা বিরাটপ্রেমীদের। তবে এই বিশ্বকাপে আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আর মাত্র ২৪০ রান রলেই টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তিনি।

বর্তমানে এই রেকর্ড রয়ে মাহেলা জয়বর্ধনের দখলে। তিনি ৩১টি ম্যাচে ১০১৬ রান করেছেন। গড় ৩৯.০৭, স্ট্রাইক রেট ১৩৪.৭৪। তাঁর ঠিক পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গেল। ২৮ ম্যাচে তাঁর রান ৯২০। গড় ৪০.০০, স্ট্রাইক রেট ১৪৬.৭৩। আর কোহলি ১৬টি ম্যাচ খেলে  ৮৬.৩৩ গড়ে তাঁর রান ৭৭৭। স্ট্রাইক রেট ১৩৩.০৪।

তবে কোহলির আগেই ‘ইউনিভার্স বস’, জয়বর্ধনের রেকর্ড ভেঙে দিতে পারেন। ২৮ ম্যাচে ক্রিস গেইল এখনও অবধি ৯২০ রান করেছেন। কোহলি ও গেইল বাদে বর্তমানে খেলা চালিয়ে ক্রিকেটারদের মধ্যে যথাক্রমে শাকিব আল হাসান (৬৭৫) ও রোহিত শর্মাও (৬৭৩ রান) এই তালিকায় রয়েছেন। তবে তাঁদের কোহলি বা গেইলের আগে জয়বর্ধনের ভাঙা বেশ কষ্টকরই। এই দুই তারকার আগে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিলকরত্নে দিলশান ও এবি ডি’ভিলয়র্স থাকলেও তাঁরা অবসর নেওয়ায় তাঁদের রানের পরিমাণ বাড়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে প্রথম বিশ্বকাপ অবিযান শুরু করেছিল নামিবিয়া। তারপর নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয়ের মুথ দেখে নামিবিয়া। আর এবার ইতিহাস তৈরি করল ডেভিড ওয়াইজরা। আয়ারল্যান্ডকে হারিয়ে এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠল নামিবিয়া। শ্রীলঙ্কা আগেই সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করেছে। তাই আয়ারল্যান্ড বনাম নমিবিয়া ম্যাচে যে দল জিতবে, তারাই শ্রীলঙ্কার সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবে। আর এই ম্যাচে শেষ হাসি হাসল নামিবিয়া।

 

close whatsapp