ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া, মনে করেন সুনীল গাভাসকর

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে নতুন দল, নতুন দায়িত্ব। অভিষেকেই গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার নায়ক হার্দিক পান্ডিয়া। রবিবার রাতে আইপিএলে নতুন ইতিহাস তৈরি করেছেন তিনি। হার্দিক পান্ডিয়ার প্রশংসাই এখন সকলের মুখে। এবারের মরসুম শুরু হওয়ার পর থেকেই হার্দিকের প্রশংসা শোনা গিয়েছিল সুনীল গাভাসকরের মুখেও। এবার সেই প্রাক্তন তারকাই হার্দিককে নিয়ে বিরাট বিভিষ্যদ্বানী করলেন। হার্দিক পান্ডিয়া ভারতের ভবিষ্যত অধিনায়ক হতে পারে বলেই মনে করছেন তিনি।

এবারের আইপিএল শুর হওয়ার আগেই হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তাঁর দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়াকে দলে তলে নিয়েছিল গুজরাত টাইটান্স। শুধু তাই নয় ঘরের ছেলের ওপরই নেতৃত্বের দায়িত্বও দিয়েছিল তারা। আর সেই সিদ্ধান্ত যে এতটুকুও ভুল ছিল না, তা রবিবার গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েই প্রমাণ করে দিয়েছেন হার্দিক।

চবতি আইপিএলের শুরুতে গুজরাত টাইটান্সের দল গঠন থেকে হার্দিকের নেতৃত্ব নিয়ে অনেকেই নানান কথা বলেছিলেন। আর সেই কথাগুলোই যেন হার্দিক পান্ডিয়াদের জেদটা আরও বাড়িয়েছিল। আইপিএলের শুরু থেকেই জয় দিয়ে যাত্রা শুরু করেছিল গুজরাত টাইটান্স। লিগ পর্বে মাত্র ৪ ম্যাচ হেরেছিল গুজরাত টাইটান্স। ২০ পয়েন্ট লিগে লিগ টেবিলের শীর্ষে থেকেই প্লেঅফে পৌঁছেছিল তারা। আর এমনটা দেখার পর থেকেই অধিনায়ক হার্দিককে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তাঁর নেতৃত্বের প্রশংসা যেমন টিম ম্যানেজমেন্ট থেকে সতীর্থদের মুখে ছিল।

ঠিক তেমনই প্রক্তন ক্রিকেটাররাও হার্দিকের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে আপ্লুত হয়েছিলেন। এবার সেই প্রসঙ্গেই হর্দিককে নিয়ে মুখ খুলেছেন সুনীল গাভাসকর। হয়ত এখনই হবেন না, কিন্তু হার্দিকের এমন পারফরম্যান্স যে তাঁকে ভবিষ্যত্ ভারতীয় দলের অধিনিয়াক করে তুলতে পারেই, সেই ব্যপারে আশাবাদী তিনি। অন্তত আইপিএলের তাঁর নেতৃত্ব দেখার পর এমনটাই মনে হয়েছে সুনীল গাভাসকরের।

আইপিএল ২০২২-এ ৪৮৭ রানের সঙ্গে ৮টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার

ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার জানিয়েছেন, “যেভাবে তিনি তাঁর দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। যেমনভাবে সকলকে সংঘবদ্ধ রেখেছেন, তা দেখে হার্দিকের মধ্যে যে নেতৃত্ব দেওয়ার একটা বড় ক্ষমতা রয়েছে, তা বোঝাই যায়। যখন তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে, তখন তাঁর সামনে দেশকে নেতৃত্ব দেওয়ার দড়জা নিজে থেকেই খুলে যায়”।

গাভাসকর আরও জানিয়েছেন, “এটাই এখন সবচেয়ে মজার ব্যপার। ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক পদের জন্য এখন তিন থেকে চারটি নাম রয়েছে। আমি এটা বলছি না যে হার্দিকের নামই রয়েছে পরবর্তী হিসাবে। কিন্তু নির্বাচক কমিটির সামনে কিন্তু সেই সুযোগটা তিনি তৈরি করে দিয়েছেন”।

এবারের আইপিএলে দু্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর অলরাউন্ডার পারফরম্যান্স নিয়ে যখন কথা উঠছিল, সেই দক্ষতাও এবার প্রমা করে দিয়েছেন তিনি। ফাইনালের মঞ্চে বল হাতে একাই তো ধসিয়ে দিয়েছিলেন রাজস্থান শিবিরকে। আইপিএলে ১৫টি ম্যাচ খেলে যেমন ৪৮৭ রান রয়েছে, তেমনই  ৮টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। সব মিলিয়ে আইপিএলের মঞ্চ থেকে যে নতুন হার্দিকের উত্থান হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp