এক লক্ষ সমর্থকের সামনে প্রথমবার খেলতে নামলেন ডেভিড মিলার, আহমেদাবাদের দর্শক দেখে মুগ্ধ তিনি
আপডেট করা - May 29, 2022 9:27 pm

আইপিএলের ফাইনালের মঞ্চ। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, আর সেখানেই একলক্ষ দর্শকে গর্জন। নানান স্টেডিয়ামে খেলেও, এত সমর্থকদের সামনে এর আগে আর কখনোও খেলেননি তিনি। আহমেদাবাদে রবিবারের নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেখে চমকে যাওয়ার সঙ্গে হতবাক হয়ে গিয়েছেন ডেভিড মিলার। এই প্রথমার এত সমর্থকের সামনে খেলতে নেমেছেন তিনি।। মেগা আইপিএলের ফাইনাল যে শুরু হওয়ার আগেই সুপাপ ডুপার হিট, তা হয়ত বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। লিগ পর্বে ১০টা ম্যাচ জিতে সবার ওপরে থেকে প্লেঅফে পৌঁছেছিল তারা। ফাইনালেও গিয়েছিল রাজস্থানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স পারফরম্যান্স দেখিয়ে। সেই মঞ্চেই গুজরাত টাইটান্সের জয়ের নায়ক ছিলেন ডেভিড মিলার। ফাইনালের মঞ্চে নামার জন্য তো মুখিয়েই ছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচ দেখতে যে স্টেডয়ামে এত সমর্থক আসবেন তা হয়ত ভাবতে পারেননি এই প্রোটিয়া তারকা।
আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম উদ্বোধন হওয়ার পর এই প্রথমবার সেখানে আইপিএলের ম্যাচ আয়োজিত হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই আহমেদাবাদের স্টেডিয়ামেই নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচই দর্শকদের উপস্থিতি দেখে একটা আভাস পাওয়া গিয়েছিল। আর ফাইনালে গুজরাত টাইটান্স পৌঁছনোর পর থেকেই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে দীর্ঘ তিনবছর পর ফিরেছে সমাপ্তি অনুষ্ঠান।
আইপিএলের ফাইনালে আহমেদাবাদ স্টেডিয়ামে এক লক্ষ সমর্থকের ভিড়
সরকারীভাবে এখনও পর্যন্ত গোষণা না হলেও, রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি। প্রায় একলক্ষ লোক এদিন আইপিএলের ফাইনাল দেখতে উপস্থিত হয়েছিলেন। বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে খেলেছেন ডেভিড মিলার। কিন্তু এত সমর্থকের সামনে কখনও খেলেননি তিনি। ফাইনালের মঞ্চে নেমে সেই কথা স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই তাঁর। একলাখ সমর্থককে দেখে আপ্লুত তিনি। আর এত সমর্থকই যেন তাঁর আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।
এই প্রসঙ্গে ডেভিড মিলার জানিয়েছেন, “প্রতিপক্ষের থেকে আমরা একটা ম্যাচ কম খেলেছি। খানিকটা সময়ও পেয়েছি, সেটা আমাদের পক্ষেই আসবে। আমার মনে হচ্ছে এদিন স্টেডিয়ামে প্রায় এক লক্ষ ২০ হাজার সমর্থক এসেছে। এত দর্শকের সামনে এর আগে আমি আর কখনও খেলিনি। আমার দেখা এটাই সবচেয়ে বেশী দর্শক”।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড মিলার। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যেই ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলেছিল গুজরাত টাইটান্স। এই মুহূর্তে গুজরাত টাইটান্সের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও তিনিই। এখন শুধুই এক লক্ষ দর্শকের মুখে হাসি ফোটাতে চান তিনি।