আইপিএলের ১৫ বছর পূর্তিতে বিশ্বের সবচেয়ে বড় জার্সি, গিনিস বুকে ক্যাশরিচ লিগ
আপডেট করা - May 29, 2022 8:10 pm

আইপিএলের ফাইনালের মঞ্চ। প্রত্যাশাটা ছিলইষ হলও তেমনই। জমকালো সমাপ্তি অনুষ্ঠানের সঙ্গেই গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল আইপিএল। বিশ্বের সবচেয়ে বড় জার্সি উন্মোচন হল আইপিএলের মঞ্চে। আর তাতেই বিশ্ব রেকর্ড গড়ে গিনিস বুকে নাম তুলে ফেলল আইপিএল। সেইসঙ্গে এক চোখ ধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান। রনবীর সিং, এআর রহমনদের ছোঁয়ায় আবারও যেন সেই পুরনো মহিমায় ফিরল আইপিএল। সেই মঞ্চেই তো প্রকাশ্যে এবল বিশ্বের সবচেয়ে বড় জার্সি।
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই গোটা স্টেডিয়াম জুড়ে ছিল এক বিরাট আকারের জার্সি। এবারেই ১৫ বছরে পা দিল আইপিএল। মেগা আইপিএলের মঞ্চ জুড়ে এবার ছিল নানান চমক। প্রথমবার আইপিএলের মঞ্চে দশ দল। আইপিএলের সেই জার্সির নম্বরও কিন্তু ১৫। ১৫ বছরের পূর্তিতেই তৈরি করা হয়েছে এই বিশেষ জার্সি। যেখানে শোভা পাচ্ছে দশটি দলেরই লোগো। আর এমন জার্সি যে বিশ্ব রেকর্ড গড়বে তা তো বলাই বাহুল্য।
এবারই ১৫ বছরে পা দিল আইপিএল
আইপিএলের ১৫ বছর পূর্তির উতসব এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল। সমস্তকিছু থেকে আলাদা এক দুর্ধর্ষ জার্সি বানিয়েই সকলকে চমকে দিয়েছে বোর্ড। ৬৬ মিটার লম্বা এই নতুন জার্সি। সেইসঙ্গে প্রস্থে ৪২ মিার চওড়া। বিশ্ব ক্রিড়া জগতে এতবড় জার্সি এর আগে আর কেউ দেখেনি। সেইজন্য মেগা ফাইনাল শুরু হওয়ার আগেই ঐতিহ্যের গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল আইপিএল। সমাপ্তি অএনুষ্ঠানের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের হাতেই উঠল সেই স্মারক।
দীর্ঘ তিন বছর পর আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান ফের ফিরেছে। করোনার সমস্যা কাটিয়ে মানুষ ফের নিজের চেনা ছন্দে ফিরেছে। সেইসঙ্গেই পা মিলিয়ে চেনা ছন্দে ফিরেছে আইপিএলও। বিশ্ব ক্রিকেটে বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ বলা হয় এই ক্যাশরিচ লিগকে। শেষ আড়াই বছরে করোনার চোখ রাঙানিতে সেই চমক হারিয়ে গিয়েছিল। কিন্তু রবিবাসরীয় সন্ধেবেলায় আবারও যেন সেই পুরনো আইপিএল।
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতালেন এআর রহমন, রনবীর সিং
কথা ছিলই। সেভাবেই রনবীর সিংয়ের স্টেজ শো দিয়েই শুরু হল এদিনের সমাপ্তি অনুষ্ঠান। রলবীরের সঙ্গে এদিন নাচের তালে পা মেলালো গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তাঁর সিনেমার একের পর এক সুপার হিট গানের নাচে মাতল সকলে। এরপরই স্টেডিয়ামে হাজির এআর রহমন। যাঁর জয় হো গানে গলা মেলালো গোটা স্টেডিয়াম। বন্দে মাতরম গানের সুরে এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রুপটাই যেন বদলে গিয়েছিল। এক দুর্ধর্ষ অনুষ্ঠান দিয়েই সূচনা হল আইপিএলের ফাইনালের।