অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে প্রথমবার অধিনায়কের ভূমিকায় হার্দিক পান্ডিয়া। আর প্রথম দর্শনেই সকলকের মন জিতে নিয়েছেন তিনি। এবারই প্রথমবার আইপিএলে এসেছে গুজরাত টাইটান্স। অভিষেক মরসুমেই পৌঁছে গিয়েছে ফাইনালের মঞ্চে। গুজরাতের এই সাফল্যের পিছনে হার্দিক পান্ডিয়ার অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। হার্দিকের এমন পারফরম্যান্সের মুগ্ধ আরেক প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে আইপিএলের মঞ্চের সফল নেতা ভারতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার দক্ষতা রাখে।

সরাসরি না বললেও, হার্দিক পান্ডিয়াকে যে ভারতীয় দলের ভবিষ্যত নেতা হিসাবে সঞ্জয় মঞ্জেরেক দেখছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও সবকিছু ঠিকঠাক চললে কয়েকদিনের মধ্যে হার্দিককে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখা যেতেই পারে। শোনাযাচ্ছে আসন্ন আয়ারল্যান্ড সফরে নাকি ভারতীয় দলের অধিনায়কত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া। যদিও বোর্ডের তরফে এখনই তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে সঞ্জয় মঞ্জরেকর যে অধিনায়ক হার্দিকে মুগ্ধ হয়েছেন, তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে নতুন ভূমিকায় দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। গুজরাত তাঁকে অধিনায়ক হিসাবেই বেছে নিয়েছিল এবারের আইপিএলের আগে। সেই সিদ্দান্ত যে ভুল ছিল না, তা আইপিএলের মঞ্চে প্রমাণও করে দিয়েছেন ২৮ বর্ষীয় এই তারকা ক্রিকেটার। তাঁর নেতৃত্বের দক্ষতায়  মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। যে তালিকায় রয়েছেন সঞ্জয় মঞ্জরেকরও। ধোনির দেখানো পথেই যে হার্দিক পান্ডিয়া দলকে তালাতে চান, তা আইপিএল শুরু হওয়ার আগে থেকেই শোনা গিয়েছিল তাঁর মুখে।

চলতি আইপিএলে ১৪ ম্যাচে ৪৫৩ রানের সঙ্গে পাঁচ উইকেট রয়েছে হার্দিক পান্ডিয়ার

প্রথম মরসুমেই অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া কিন্তু গুজরাত টাইটান্সকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। এই প্রসঙ্গেই ক্রিকচ্যাটে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “গুজরাত টাইটান্সকে দুর্দান্ত দিয়ে নেতৃত্ব দিয়ে আমাদের সকলকে চমকে দিয়েছেন তিনি। তিনি যে নেতৃত্ব দেওয়ার ব্যপারে কতটা দক্ষ সেটাই বুঝিয়ে দিয়েছেন।  আমার মতে আইপিএলের কোনও দলের নেতৃত্ব যদি কেউ দিতে পারেন, তবে ভারতীয় দলেরও নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে”।

সরাসরি না বললেও, ভবিষ্যতে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের নেতা হিসাবেই দেখতে চান সঞ্জয় মঞ্জরেকর। এবারের আইপিএলে হার্দিকের নেতৃত্বের প্রশংসা বারবার শোনা গিয়েছে গুজরাতের কোচিং স্টাফ থেকে তাঁর সতীর্থদের মুখ থেকে। শুধুমাত্র নেতৃত্ব নয়, আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিকও তিনি।

১৪ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়া ৪৫৩ রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রয়েছে উইকেট। এবারের আইপিএলে পাঁচটি উইকেটও নিয়েছেন তিনি। ভবিষ্যতে এ তারকার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।

close whatsapp