পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারাতেই ব্যর্থতা, বিদায়বেলায় মেনে নিলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

চলতি আইপিএলে লাস্ট বয়ের তকমা নিয়ে যাত্রা শেষ করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হলেও, এবারের আইপিএলটা একেবারেই ভাল যায়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। শনিবার লিগপর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষম্যাচ জিতে যাত্রাটা শেষ করলেও, ব্যর্থতার হতাশা রয়েই গিয়েছে রোহিত শর্মার। পরিকল্পনা হলেও তা কার্যকর করতে পারেননি এবার। আইপিএল থেকে বিদায় পর্বে মেনে নিলেন রোহিত শর্মাও।

আইপিএলের মেগা নিলামে এওবার সকলকে চমকে দিয়ে ১৫ কোটি টাকায় ইশান কিষাণকে দলে নিয়ে সকলকে চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর এটাই ছিল রোহিত শর্মার প্রথম আইপিএল। কিন্তু সেই মঞ্চে হতাশা ছাড়া আর কিছুই পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের শুরুতেই প্রথম আটম্যাচে হার। সেইসঙ্গেই াইপিএল থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেইসঙ্গে গোটা আইপিএলে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মাও।

প্রথম দল হিসাবে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডয়ান্স

আইপিএলে এবার প্রথম দল হিসাবে সবার আগে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে রোহিত শর্মার ব্যাটেও রান নেই। আইপিএলে তাদের অভিযান শেষে কার্যত বিধ্বস্ত রোহিত শর্মা। পরিকল্পনা যেমন সঠিকভাবে কার্যকর করতে পারেননি। তেমনই নিজের মানসিক পরিস্থিতি নিয়েও এবার মুখ খুললেন রোহ্ত শর্মা। আইপিএল অভিযান শেষে রোহিত শর্মার সাফ কথা নিজের মানসিক পরিস্থিতির দিকে এবার নজর দিতে হবে এবং কেমনভাবে ফের ফর্মে ফেরা যায়, সেটাই এখন রোহিত শর্মার কাছে প্রধান ভাবনার বিষয়।

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “এবারের আইপিএলে অনেককিছুই এমন করতে চেয়েছিলাম যা আমি করতে পারিনি। যদিও এমনটা এই প্রথমবার নয়, ঐআগেও আমার সঙ্গে হয়েছে। অর্থাত্ প্রথমবার এমন পরস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি না। আপাতত আমার মানসিক পরিস্থিতির ওপর নজর দিতে চাই এবং কেমনভাবে ফের ফর্মে ফিরব তার ওপরই কাজ করতে চাই”।

রোহিত শর্মা আরও জানিয়েছেন, “এই মরসুমটা সত্যিই আমাদের সকলের কাছে হতাশাজনক। কারণ যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা করেছিলাম, তার একটাও বাস্তবায়িত করতে পারিনি। আইপিএলের মতো একটা প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার জন্য মোমেন্টাম তৈরি করাটাই সবচেয়ে বড় কাজ”।

শনিবার আইপিএলের লিগ পর্বের শেষম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে তাদের সামনে ছিল দিল্লি ক্যাপিটালস। গোটা প্রতিযোগিতায় সাফল্য না থাকলেও, শেষম্যাচে জিতেই মাঠ ছেড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের কাছেই দিল্লি ক্যাপিটালস হেরে প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছে। গোটা মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ বাছা থেকে বোলিং বিভাগের পারফরম্যান্স নিয়ে এবার একাধিক প্রশ্ন উঠেছে। শুধু তাই নয় দলের ব্যাটিং লাইনআপও চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তা নিয়েও কম কথা হয়নি।

আর প্রতিযোগিতা শেষে রোহিত তো স্বীকারই করে ফেলেছেন যে তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছিলেন তারা। আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সকে ফের পুরনো ফর্মে দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।

close whatsapp