ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এলিমিনেটরে নামার ব্যপারে আশাবাদী হর্শল পটেল

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

শনিবার টানটান উত্তেজনা। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের সঙ্গেই আইপিএলের প্লেঅফে জায়গা পাকা করে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচে নামার জন্যই কার্যত প্রস্তুত হর্শল পটেল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হর্শ পটেল। কিন্তু গতম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চোট লাগার পরই খানিকটা অস্বস্তি দেখা গিয়েছিল বেঙ্গালুরু শিবিরে। প্লেঅফে পৌঁছলেও হর্শল পটেল খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা ধন্দ ছিল।

শনিবারই আইপিএলের মঞ্চে প্লেঅফে জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ২৪ ঘন্টার মধ্যেই আরও একটা স্বস্তির খবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অন্দরমহলে। চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ হর্শল পটেল। সবকিছু ঠিকঠাক চললে এলিমিনেটরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারবেন তিনি। হর্শল পটেল নিজেই এই ব্যপারে যথেষ্ট আশাবাদী। যদিও শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্টই সমস্ত সিদ্ধান্ত নেবে।

২৫ মে ইডেন গার্ডেন্সে আইপিএলের এলিমিনিটের ম্যাচ

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স  প্রদর্শন করেছেন হর্শল পটেল। ফাফ ডুপ্লেসিদের শিবিরের অন্যতম প্রধান অস্ত্র তিনি। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই চোট পান এই তরুণ তারকা ক্রিকেটার। গুজরাতের বিরুদ্ধে শর্ট এক্সট্রা কভাবে ফিল্ডিং করছিলেন তিনি। সেই সময়ই হাতে চোটপেয়েছিলেন হর্শল পটেল। একইসঙ্গে তাঁর হাত থেকে রক্ত পড়ারও ছবি দেখা গিয়েছিল সেদিন। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয়েছিল হর্শল পটেলকে। সেই সময়ই ফিজিওর তত্ত্বাবধানেই ছিলেন তিনি। এরপর অবশ্য আর মাঠে ফিরতে দেখা যায়নি হর্শল পটেলকে।

যদিও সেই ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিরাট কোহলির দুর্ধর্ষ পারফর্ম্যান্সে ভর করেই সেই ম্যাচ জিতে নিয়েছিল বেঙ্গালুরু। এরপর শনিবার আইপিএলের প্লেঅফের ছাড়পত্রও যোগার হয়ে যায় বেঙ্গালুরুর। কিন্তু হর্শল পটেল মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েই চলছিল জোর জল্পনা। হর্শল পটেলের কথাতেই খানিকটা কমল সেই জল্পনা।

তিনি জানিয়েছেন, “আমি যখন শর্ট কভারে সেই বল ধরি, তারপরই আমার ডানহাতে চোট পাই। সেখানে বেশকয়েকটি সেলাইও পড়েছে। যদিও তিন থেকে চার দিনের মধ্যেই তা কাটাও হয়ে যাবে। আমি আশা করি প্লেঅফের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নামতে পারব”।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ইতিমধ্যেই ১৮টি উইকেট তুলে নিয়েছেন তিনি। শুধু তাই নয় দলের হয়ে ডেথ ওভারে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে সকলের নজর কেড়েছে। আগামী ২৫ মে আইপিএলের এলিমিনেটরে  লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

close whatsapp