আইপিএলে প্রথম ভারতীয় হিসাবে টানা পাঁচ মরসুমে ৫০০ রান করে ইতিহাস করলেন লোকেশ রাহুল

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে লোকেশ রাহুল বোধহয় তাঁর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আইপিএলে মিস্টার কনসিসটেন্ট বলেই ডাকতে শুরু করে দিেছেন সকলে। আর ডাকবে নাই বা কেন, আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটার হিসাবে যে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের টানা পাঁচ মরসুমে ৫০০-এর বেশী রান করলেন তিনি। এই মুহূর্তে আইপিএলের রান মেশিন তাঁকে বলা হলেও বোধহয় ভুল করা হয়নি।

বিরাট কোহলি থেকে মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের মঞ্চে কোনও তারকারই এই রেকর্ড নেই। কিন্তু বুধবার নভি মুম্বইয়ে সমস্ত রেকর্ড, নজির ভেঙে দিলেন তিনি। আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়েছেন তিনি। আর সেইসঙ্গে নিজের ধারাবাহিকতার পরিচয়ও দিলেন তিনি। এবারের আইপিএলের শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কুইন্টন ডিককের সঙ্গে মংাঠে রানের ঝড় তুললেন তিনি।

যদিও এই তালিকায় গোটা আইপিএলে সবার ওপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও এতদিন পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারই এই তালিকায় নিজের নাম তুলতে পারেননি। অবশেষে বুধবার সেই রেকর্ড গড়ে ফেললেন লোকেশ রাহুল।  কুইন্টন ডিককের সঙ্গে এদিন গোটা স্টেডিয়াম দেখল লোকেশ রাহুলের দুর্ধর্ষ ব্যাটিং। সেখানেই ৬৮ রানের ইনিংস খেলার সঙ্গেই আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল।

আইপিএলে টানা পাঁচ মরসুমে লোকেশ রাহুলের পারফরম্যান্স

৬৫৯ রান – ২০১৮

৫৯৩  রান – ২০১৯

৬৭০ রান – ২০২০

৬২৬ রান – ২০২১

৫০৩ রান – ২০২২

গতবার আইপিএলে পঞ্জাব কিংসে ছিলেন লোকেশ রাহুল। সেখানে অধিনায়কের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেখানে নিজের দায়িত্বের পাশাপাশি, রানও করে গিয়েছেন লোকেশ রাহুল। এবার অবশ্য আর পঞ্জাব কিংস তাঁকে রাখেনি। যদিও লোকেশ রাহলেদলদল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মমেগা নিলামের আগেই লখনউ সুপার জায়ান্টসকে তাঁকে দলে তুলে নিয়েছিল। একইসঙ্গে অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হয়েছি এই তারকা ক্রিকেটারের কাঁধে।

লখনউ যে কোনও ভুল করেনি তা ফের একবার বুঝিয়ে দিলেন লোকেশ রাহুল। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। কুইন্টন ডিককের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে একটা বিল্ডআপ গেম  খেলেন প্রথমে। এরপরই ডিককের সঙ্গে রানের ঝড় তোলেন তিনিও।  ৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলার সঙ্গেই আইপিএের মঞ্চে ভারতীয় ক্রিকেটার হিসাবে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের তকমাটা নিজের গায়ে নিয়ে নিলেন তিনি। এদিন তাঁর গোটা ইনিংসে রয়েছে ৩টি চার ও ৪টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গেই ৫০০ রানের মাইলল্টোন ছুঁয়ে আইপিএলে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল।

যদিও বিরাট কোহলি এবং শিখর ধওয়ানেরও আইপিএলের পাঁচ মরসুমে ৫০০ রানের বেশী রয়েছে। কিন্তু লোকেশ রাহুলের মতো ধারাবাহিকভাবে সেই রান করতে পারেননি তারা। টানা পাঁচ মরসুমে ৫০০ রান করে ভারতীয় ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। তা দেখেই আপ্লুত সকলে। লোকেশ রাহুলকে ঘিরে উন্মাদনাও তুঙ্গে।

close whatsapp