নিলামে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে আত্মবিশ্বাসী হলেও সাবধানী স্যামসন, সঙ্গাকারা-রা
আপডেট করা - Feb 10, 2022 5:45 pm

সামনেই রয়েছে আইপিএলের মগা নিলাম। আর সেখান থেকেই এবার যে যথেষ্ট শক্তিশালী দল তারা তৈরি করতে পারবে, সেই ব্যপারে বেশ আশাবাদী সঞ্জু স্যামসন থেকে রাজস্যান রয়্যালসের টিম ডিরেক্টর কুমারা সঙ্গাকারা। হাতে রয়েছে আর মাত্র দুদিন। তারমধ্যেই নিজেদের শেষ হিসাব নিকাশ সারতে ব্যস্ত রাজস্থান রয়্যালস। গত দুবছর ধরে সেভাবে আইপিএলের মঞ্চে নিজেদের ছাপ ফেলতে পারেনি রাজস্থান। এবার অনেক ধীরেসু্স্থে নানান হিসাব নিকাশ করেই দল গঠন করতে চাইছে তারা।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলামের আসর বসবে। সেখানে ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে থেকে চুড়ান্ত খেলোয়াড় বেছে নেবে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তার আগেই যথেষ্ট সাবধানী রাজস্তান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। কোনওরকম তাড়াহুড়ো নয়, বরং অনেক ভেবে চিন্তেই আসন্ন আইপিএলের জন্য দল প্রস্তুত করে চলেছে তারা।
এবারের আইপিএলের আগে সকলেরই নানান পরিকল্পনা রয়েছে। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালসও। তবে তারা কোনও এক কিংবা দু মরসুমের জন্য নয়, বরং আগামী ৫ থেকে ৬ বছরের কথা মাথায় রেখেই এবারের দল গঠন করতে চাইছে। দলের ভিত আরকও মজবুত করাই লক্ষ্য সঞ্জু স্যামসন ও কুমারা সঙ্গাকারার।
আইপিএলের নিলামের আগে ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাতকারে সঞ্জু স্যামসন জানান, “এই আইপিএলের নিলামটা আমাদের কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই আগামী ৫-৬ বছরের জন্য দলের ভিতটা তৈরি করতে হবে আমাদের। এই নিলামে সেই ক্রিকেটারদেরই আমরা বেছে নেব যারা, আমাদের এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং আমাদের দর্শনের সঙ্গেও যারা মানিয়ে নিতে পারবেন এমন ক্রিকেটারদেরই নিনাম থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের”।
আইপিএলে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে আত্মবিশ্বাসী স্যামসন ও সঙ্গাকারা
এবারের আইপিএলের নিলামের আগে নিয়ম অনুয়ায়ী বেশীরভাগ ক্রিকেটারদেরই ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের দলে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং তারকা ব্যাটার জস বাটলার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী যে মেগা নিলামের আসর বসতে চলেছে, সেখানেই ৫৮ কোটিু টাকা নিয়ে নামবে রাজস্থান রয়্যালস।
প্রতিটি দলের মতো রাজস্যান রয়্যালসের অন্দরেও চলছে বিভিন্ন ক্রিকেটারের পরিসংখ্যান, পারফরম্যান্স নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা। দু সপ্তাহ আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন কুমারা সঙ্গাকারা। নিলামে রাজস্থান রয়্যালসের কর্তাদের সঙ্গে উপস্থিত থাকবেন তিনিও। একইসঙ্গে কোন কোন ক্রিকেটারদের নেওয়া যায় সেই পরিসংখ্যানও করে চলেছেন সঙ্গাকারা।
তিনি জানিয়েছেন, “যে সমস্ত ক্রিকেটারদের দিকে নজর রয়েছে আমাদের তাদের ডেটাবেস নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। যদিও তা পুরোপুরি হয়নি। হিসাব নিকাশের পর বাকি রয়েছেন চূড়ান্ত ফিল্টার পদ্ধতি। সেখান থেকেই চুড়ান্তভাবে নিজেদের তালিকা তৈরি করে ফেলব আমরা”। আইপিএলের মেগা নিলামে রাজস্থান রয়্যালস কী কী চমক দেখায় সেটাই এখন দেখার।