৯ বছর পর প্রথমবার আইপিএলের মঞ্চে প্রথম বলেই শূন্য রানে আউট হলেন ডেভিড ওয়ার্নার
আপডেট করা - May 16, 2022 10:24 pm

৯ বছর আগের সেই স্মৃতি হঠাত্ই যেন ফিরে এল ২০২২ সালের ডি ওয়াই পটেল স্টেডিয়ামে। প্রতিপক্ষ থেকে দল সবই এক রয়েছে। শুধু বদলেছে বছর এবং আইপিএলের ভেন্যুটা। বাকি গোটা চিত্রটাই যেন এক। আইপিএলের মঞ্চে ৯ বছর পর প্রথমবার ফের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার। ২০১৩ সালে শেষবার এমনটা হয়েছিল ডেভিড ওয়ার্নারের সঙ্গে। সেই ঘটনারই যেন পূণবাবৃত্তি দেখল গোটা ক্রিকেট দুনিয়া। হয়ত হতবাক ডেভিড ওয়ার্নারও।
এদিন ডি ওয়াই পটেল স্টেডিয়ামে দুই দলের সামনেই ছিল মরণ – বাঁচন ম্যাচ। যে দল জিতবে প্লে অফের আশা জিইয়ে রাখবে তারা। আর সেখানে ডেভিড ওয়ার্নার যে দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতেই ডেভিড ওয়ার্নারের তরফ থেকে একটা বূিধ্বংসী ইনিংসেরই প্রত্যাশা ছিল দিল্লি ক্যাপিটালসটিম ম্যানেজমেন্টের।
২০১৩ সালে পঞ্জাবের বিরুদ্ধেই প্রথম বলে শূন্য রানে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার
কিন্তু ময়াঙ্ক আগরওয়ালের স্ট্র্যাটেজিতে সবই যেন ভেস্তে গিয়েছে তাদের। সকলকে হতবাক করে দিয়ে এদিন ময়াঙ্ক আগরওয়াল প্রথম ওভারটাই তুলে দিয়েছিলেন লিয়ামং লিভিংস্টোনকে। পিচের প্রকৃতি বুঝে তা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। যদিও তাঁর এমন পদক্ষেপ দেখে অনেকেই চমকেও গিয়েছিল। কিন্তু ময়াঙ্কের এই পরিকল্পনাতেই বাজিমাত। ম্যাচের প্রথম বলেই লিয়াম লিভিংস্টোন ফিরিয়ে দেন বিধ্বংসী ডেভিড ওয়ার্নারকে। ক্রিজে দাঁড়ানোর সুযোগটুকুও তাঁকে দেননি তিনি।
আইপিএলের ইতিহাসে ডেভিড ওয়ার্নার হলেন অন্যতম সফল একজন ক্রিকেটার। যাঁর ব্যাট থেকে সবসময়ই দেখা গিয়েছে রানের ঝলক। বিধ্বংসী ইনিংস খেলে প্রতিপক্ষকে একাই শেষ করে দিয়েছেন তিনি। কিন্তু সেই ওয়ার্নারই এদিন প্রথম বলে থেমে গেলেন। আইপিএলে ৯ বছর পর যেনম সেই একই ঘটনার পূণরাবৃত্তি। ২০১৩ সালের পর থেকে আইপিএলের মঞ্চে কখনোই প্রথম বলে আউট হননি ডেভিড ওয়ার্নার। কিন্তু ২০২২ সালের ১৬ মে সেই ঘটনাই ঘটল অজি তারকার সঙ্গে।
২০১৩ সালেও ডেভিড ওয়ার্নার ছিলেন দিল্লিতেই। সেই বছরও এই একই দিনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। দিনটাও ছিল সেই ১৬ মে। শুধু বোলারের নামটা ছিল সন্দীপ শর্মা। ডি ওয়াই পটেল স্টেডিয়ামে যেন সেই দিনেরই রিপিট টেলিকাস্ট দেখল ক্রিকেট প্রেমীরা। ৯ বছর পর আইপিএলের মঞ্চে প্রথমবার গোল্ডেন ডাকের সম্মুখীন হলেন ডেভিড ওয়ার্নার।।
এবারের আইপিএলেও যথেষ্ট ভাল ছন্দে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১১ ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪২৭ রান করে ফেলেছেন তিনি। যেখানে রয়েছে পাঁচটি অর্ধশতরানও। কিন্তু সোমবারের ডি ওয়াই পটেল স্টেডিয়াম ওয়ার্নারকে আবারও ফিরিয়ে দিল সেই ৯ বছরের পুরনো স্মৃতি।