চাপের মুহূর্তেও অর্শদ্বীপ সিংয়ের সাহসী বোলিংয়ের দক্ষতায় মুগ্ধ হরভজন সিং
আপডেট করা - May 16, 2022 6:26 pm

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে আরও একটি উজ্জ্বল নাম হল অর্শদ্বীপ সিং। পঞ্জাব কিংস এখনও পর্যন্ত যে প্লে অফের পথে দৌঁড়চ্ছে, তার পিছনে অর্শদ্বীপ সিংয়ের অবদান অনেকটা। হয়ত বল হাতে অন্যান্যদের মতো উইকেট তিনি তুলতে পারেননি ঠিকই। কিন্তু এবারের আইপিএলে সেরা ডেথ ওভার স্পেশ্যালিস্ট যদি তাঁকে বলা হয়ে থাকে, তাহলে খুব একটা বোধহয় ভুল করা হবে না। অন্তত তাঁর পারফরম্যাম্স দেখে হরভজন সিং, ইরফান পাঠানদের মতো তারকাদের তো এমনই ইঙ্গিত।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত পঞ্জাবের অন্যান্য বোলারদের মধ্যে তাঁর পারফরম্যান্স অন্যতম। ডেথ ওভারে এসে পঞ্জাবকে বহু ম্যাচে সাফল্য এনে দিয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই এই ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিং। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা এবং সাহসী বোলিংয়ের প্রশংসা না করে আর থাকতে পারেননি হরভজন সিং এবং ইরফান পাঠান দুই তারকাই।
এখনও পর্যন্ত আইপিএলে সাতটি উইকেট পেয়েছেন অর্শদ্বীপ সিং, ইকনমি ৭.১৪
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু ডেথ ওভারে তাঁর বোলিং পঞ্জাবকে এনে দিয়েছে একের পর এক সাফল্য। বহু ম্যাচেই শেষের দিকে হাতে কম রান নিয়েও এই অর্শদ্বীপ সিংয়ের ডেথ ওভার বোলিং বাঁচিয়ে দিয়েছে পঞ্জাব কিংসকে। হরভজন সিংয়ের মতে এই বোলারের জন্যই নাকি এখনও পর্যন্ত প্লে অফের দৌড়ে টিকে রয়েছে পঞ্জাব। তাই উইকেট বেশী না পেলেও, দলের জয়ের নেপথ্য কারিগড় হিসাবে তাঁকেই বেছে নিয়েছেন হরভজন সিং।
স্টার স্পোর্টসে হরভজন সিং এই তরুণ বোলারের প্রসঙ্গে জানিয়েছেন, “তাঁর সবচেয়ে বিশেষ গুন হল তিনি একজন সাহসী বোলার। এছাড়া কঠিন পরিস্থিতিতে যখন অন্যান্য ক্রিকেটাররা চাপে পড়ে যায় সেই সময় একেবারেই ভিন্ন মেজাজে থাকেন অর্শদ্বীপ সিং। এই বোলারের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে এবং চাপের মুহূর্তে ভাল পারফরম্যান্স করার ক্ষমতা রয়েছে তাঁর। শুধু তাই নয় ম্যাচের সময় দেখা গিয়েছে তাঁর থেকে পরামর্শ নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাডা। লাইন লেন্থ নিয়ে তাঁকে পরামর্শ দিচ্ছেন অর্শদ্বীপ সিং। এর থেকেই বোঝাযায় এই খেলার সঙ্গে তিনি কতটা জড়িয়ে রয়েছেন”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি উইকেট পেয়েছেন তিনি। কিন্তু অর্শদ্বীপের ইকনমি রেট রয়েছে ৭.১৪। সেইসঙ্গে ডেথ ওভারে তাঁর বোলিংয়ের দক্ষতা অন্য মাত্রা এনে দিয়েছে। তাঁর হাত ধরেই হাতে রম রান নিয়েও বহু ম্যাচে শেষের দিকে জয় হাসিল করে নিতে পেরেছে পঞ্জাব কিংস। তা দেখেই মুগ্ধ সকলে।