ঋদ্ধিমান সাহার পারফরম্যান্স দেখে মুগ্ধ গুজরাত টাইটান্স কোচ গ্যারী কার্স্টেন

Wriddhiman Saha
Wriddhiman Saha. (Photo Source: IPL/BCCI)

মুখে নয় তিনি বরাবরই ব্যাটে জবাব দিতে ভালবাসেন। যেকোনও মঞ্চেই ঋদ্ধিমান সাহার থেকে এই একা কথাই শোনা গিয়েছে বারবার। আইপিএলেও সেই একই কাজ করে চলেছেন এই বঙ্গ তণয়। গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন তিনি। ঋদ্ধিমান সাহা যে ফুরিয়ে যাননি, সেটাই বারবার সকলকে মনে করিয়ে দিচ্ছেন তিনি। ঋদ্ধিমান সাহার এমন পারফরম্যান্সেই মুগ্ধ গুজরাত টাইটান্স কোচ গ্যারী কার্স্টেন।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। ওয়াংখেড়ের বোলিং সহায়ক পিচে গুজরাতের জয়ের নায়ক ঋদ্ধিমান সাহা। তাঁর দক্ষ হাতে ভর করেই সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাতের টাইটান্সরা। সেইসঙ্গেই ঋদ্ধিমান সাহার পারফরম্যান্সে মুগ্ধ গুজরাত টাইটান্স কোচ। ম্যাচ শেষে সেই কথাই বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ বলে ৬৭ রাের ইনিংস খেলে গুজরাত টাইটান্সকে জিতিয়েছেন ঋদ্ধিমান।

সেইসঙ্গেই গুজরাতের আইপিএলের প্লে অফে শীর্ষস্থানে থাকাটাও পাকা করে দিয়েছেন তিনি। এবারের আইপিএলের মেগা নিলামে প্রথম দিন ঋদ্ধিমান সাহাকে কোনও দল নেয়নি। দ্বিতীয় দিন যখন তাঁর নাম ওঠে সেই সময় শেষ মুহূর্তে গুজরাত টাইটান্স তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তটা যে এতটুকুও ভুল ছিল না তা এখন  ভালভাবেই বুঝতে পারছেন সকলে। সইসঙ্গে নীরবে নিজেকে ফের প্রমাণ করার লড়াইটাও চালিয়ে যাচ্ছেন ঋদ্ধিমান সাহা।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা

ম্যাচ শেষে ঋদ্ধিমান সাহার সেই পারফরম্যান্সের প্রশংসাই শোনা গল গ্যারী কার্স্টেনের মুখে। তিনি জানিয়েছেন, “ঋদ্ধিমান সাহার পারফরম্যান্স দেখে আমরা সকলেই মুগ্ধ। তাঁর মতো একদন ক্রিকেটারকে দলে পেয়ে আমরা খুশি। তিনি একজন পেশাদার ক্রিকেটার। এছাড়াও আইপিএলের পাশাপাশি ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে”।

গ্যারী কার্স্টেন আরও জানিয়েছেন, “তিনি নিজের খেলাটা যেমন বোঝোন তেমনই পাওয়ার প্লেতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন। আমাদের জন্য ঋদ্ধিমান সাহা সবসময়ই একজন সম্পদ। দলের যখনই তাঁকে প্রয়োজন পড়েছে এগিয়ে এসে অসাধারণ পারফরম্যানম্স দেখিয়েছেন তিনি। নিজেরে প্রমাণও করেছেন”।

আইপিএলে প্রথমের দিকে কয়েকটি ম্যাচে ডাগ আউটেই বসে থাকতে হচ্ছিল ঋদ্ধিমান সাহাকে। ম্যাথু ওয়েড ক্রমাগত ব্যর্থ হওয়ার পরই ঋদ্ধিমান সাহাকর প্রথম একাদশে ফেরার রাস্তাটা খুলে গিয়েছিল।  প্রথম ম্যাচ থেকেই নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন তিনি। এবারপের শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হওয়ার সময়ই ঋদ্ধিমান সাহাকে সেই দল থেকে বাদ দেওয়া হয়।

এরপরই বিস্ফোরক সেই মন্তব্য শোনা গিয়েছিল ঋদ্ধিমান সাহার মুখে। দলের কোচ নির্বাচকরা যে তাঁকে আর দলে ফেরাতে চান না সেই কথা সকলের সামনেই জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। আইপিএলের মঞ্চে সেই জবাবটাই বোধ হয় দিয়ে চলেছেন বাংলার এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই এবারের আইপিএলে ৩টি অর্ধশতরানও করে ফেলেছেন ঋদ্ধিমান সাহা।

close whatsapp