একটি খারাপ পারফরম্যান্স দিয়ে লখনউ সুপার জায়ান্টসকে বিচার করতে নারাজ আকাশ চোপড়া
আপডেট করা - May 15, 2022 4:21 pm

গতম্যাচে গুজরাত টাইটান্সের কাছে বিশ্রী হার। ১৪৪ রান তাড়া করে জিততে পারেননি লোকেশ রাহুলরা। যা দেখার পর অনেকেই লখনউ সুপার জায়ান্টসের সমালোচনা করতে শুরু করেছেন। সেই ম্যাচ হেরেই আইপিএলের শীর্ষস্থানও হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু আকাশ চোপড়া কিন্তু এই একটা পারফরম্যান্স দেখে একেবারেই লখনউ সুপার জায়ান্টসকে বিচার করতে নারাজ। তাঁর মতে এই একটা পারফরম্যান্স দিয়ে কখনোই লখনউ সুপার জায়ান্টসকে খারাপ দল বলা সম্ভব নয়।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের সঙ্গে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্টস। দুই দলই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে। গতম্যাচে এই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সেই ম্যাচে জিততে পারেনি লখনউ সুপার জায়ান্টস। বোলাররা দুরন্ত পারফরম্যান্স করলেও, শেষরক্ষা করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। গুজরাতের ১৪৪ রান তুলতে পারেনি তারা। মাত্র ৮২ রানে শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
এরপর থেকেই লখনউয়ের পারফরম্যান্স নিয়ে নানান মহলে নানান কথাবার্তা শুরু হয়েছে। যদিও আকাশ চোপড়া কিন্তু লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে একেবারেই হতাশ হতে নারাজ। এই একটি খেলা দিয়ে লোকেশ রাহুলের দলের বিচার করতে তিনি নারাজ। তাঁর মতে এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দুর্ধর্ষ ক্রিকেট খেলার পরিচয় দিয়েছে। রাজস্থানের বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়ানোর ব্যপারেও আশাবাদী তিনি।
গুজরাত টাইটান্সের কাছে হেরে শীর্ষস্থান খুইয়েছে লখনউ সুপার জায়ান্টস
এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “একটি খারাপ পারফম্যান্স কখনোই লখনউ সুপার জায়ান্টসকে খারাপ দল হিসাবে বলা যায়না। অবশ্যই গতম্যাচে লখনউ সুপার জায়ান্টস খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে। তাদের সেই ম্যাচে ১৪০ রান তাড়া করা উচিত্ ছিল, কিন্তু তা পারেনি। সেই ম্যাচ একেবারেই একতরফা ছিল”।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারলেই এবারের আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফে নিজেদের জায়গা করে নিত লখনউ সুপার জায়ান্টস। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৪৪ রান তাড়া করে তুলতে পারেনি তারা। দীপক হুডা ছাড়া সেই ম্যাচে লখনউয়ের কোনও ব্যাটারই রান পাননি। সেই ম্যাচ হেরেই আইপিএলের শীর্ষস্থান থেকে নেমে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এবার তাদের সামনে রয়েছে রাজস্থান রয়্যালস।
রবিবার মেগা ডুয়েলে নামছে দুই দল। আইপিএলের প্লে অফে জায়গা পাকা করতে দুই দলই মরিয়া হয়ে রয়েছে। তার আগেও নিজের পরামর্শ দিলেন আকাশ চোপড়া। রবিবার রাতে মুখোমুখি হবে দুই দল। সেখানেই শেষপর্যন্ত কাদের মুখে শেষহাসি ফোটে সেটাই এখন দেখার।