আইপিএল ২০২২, ম্যাচ ৬১: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

পিচ পেসার সহায়ক হওয়ায় ফ্যান্টাসি দলে বেশী পেসার রাখলে পয়েন্ট বেশী পাওয়ার সম্ভাবনা

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএল ২০২২-এর ৬১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের বিরুদ্ধে খেলবে। এই দুটি দল শেষবার যখন মুখোমুখি হয়, তখন কেকেআরের নির্ধারণ করা ১৭৬ রানের লক্ষ্য ১৭.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তাড়া করে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। উমেশ যাদব দুই ম্যাচ অনুপস্থিত থাকার পর তাঁর চোট সারিয়ে ফিরে আসতে পারেন এই ম্যাচে।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ তালিকার সপ্তম ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। লিগের মাঝপথে টানা পাঁচ ম্যাচ জেতার পর তারা হঠাৎ খেই হারিয়েছে এবং টানা চার ম্যাচ হেরে গেছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম ফ্র্যাঞ্চাইজিকে উদ্বিগ্ন করবে। চোট সারিয়ে নটরাজন ফিরে এলে দল শক্তিশালী হবে।

পিচ রিপোর্ট

পুনের এমসিএ স্টেডিয়ামের পিচে স্পিনারদের তুলনায় পেসারদের জন্য সহায়তা বেশী। এই কেন্দ্রে প্রথমে ব্যাট করা দলই বেশিরভাগ ম্যাচ জিতেছে। টসজয়ী দল প্রথমে ব্যাট করে অন্তত ১৭৫-এর কাছাকাছি স্কোর তোলার চেষ্টা করবে। 

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

ভেঙ্কটেশ আইয়ার, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, সুনীল নারিন, উমেশ যাদব/শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), শশাঙ্ক সিং, জগদীশ সুচিথ, শন অ্যাবট, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী/টি নটরাজন, উমরান মালিক।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শ্রেয়াস আইয়ার – খুবই অধারাবাহিক একটি মরসুম কেটেছে কেকেআর অধিনায়কের। তারপরেও ১২৯.২৩ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

রাহুল ত্রিপাঠী – কেকেআরের বিরুদ্ধে এই আইপিএলে আগের ম্যাচে ৭১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। ১৬৪.৭০ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেছেন।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – ব্যাটে-বলে দুই বিভাগেই অবদান রাখছেন। ১৮৩.৬৬ স্ট্রাইক রেটে ২৮১ রান করার পাশাপাশি ১৫.০৭ গড়ে ১৪ উইকেট নিয়েছেন।

এইডেন মার্করাম – মিডল অর্ডারে ১৪২.৯৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৩২৬ রান। পার্টটাইম স্পিন বোলিংয়ের দ্বারা একটি উইকেটও নিয়েছেন।

বোলার

টিম সাউদি – প্যাট কামিন্সের অনুপস্থিতিতে তাঁর উপর অনেকটা দায়িত্ব। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.২২ রান খরচ করে।

উমরান মালিক – ইকোনমি রেট ৯-এর উপরে হলেও ১৫ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। নিয়মিত ১৫০ কিমি/ঘণ্টার বেশী গতিতে বোলিং করছেন।

উইকেটকিপার 

নিকোলাস পুরান – ওপেনিংয়ে উইলিয়ামসন ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারে মার্করামের সঙ্গে পুরানকে অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে। ১৪৭.৪৫ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, শ্রেয়াস আইয়ার, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল (সহ-অধিনায়ক), সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, টিম সাউদি, উমরান মালিক (অধিনায়ক)

close whatsapp