বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পরই তাঁর ফেসশিল্ড পরে মাঠে নামার কারণ জানালেন ঋষি ধওয়ান

Rishi Dhawan
Rishi Dhawan. (Photo by PRAKASH SINGH/AFP via Getty Images)

প্রায় পাঁচ বছর পর আইপিএলের মঞ্চে ফিরেছেন ঋষি ধওয়ান। এবার পঞ্জাব কিংসের হয়ে খেলছেন তিনি। তাঁর পারফরম্যান্স তো অবশ্যই, কিন্তু ঋষি ধওয়ান এবার আরেক কারণেও সকলের নজর কেড়েছেন। তাঁর মুখের ফেসশিল্ড। যা দেখে সকলেই বেশ চমকে গিয়েছেন। ফুটবল মাঠে এই ছবি বহুবার দেখা যায়। কিন্তু ক্রিকেটে এমনটা একেবারেই বিরল। এবারের আইপিএলে ফিসশিল্ড পরে মাঠে বোলিং করতে দেখাযাচ্ছে ঋষি ধওয়ানকে। আক সেটাই সকলের কৌতূহল বাড়ানোর জন্য বোধহয় যথেষ্ট।

আইপিএলের মাঝপথ থেকে ঋষি ধওয়ানকে এবার পেয়েছে পঞ্জাব কিংস। বল হাতে যথেষ্ট স্বচ্ছন্দে রয়েছেন ঋষি ধওয়ান। কিন্তু তাঁর পারফরম্যান্সের থেকেও ঋষি ধওয়ানের ফেসশিল্ড সকলের আলোচনার বিষয় হয়েছে বারবার। গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতে আইপিঅএলের প্লে অফের রাস্তায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে পঞ্জাব। আর সেই মঞ্চেই নিজের ফেসশিল্ড পরার কারণটা অবশেষ সকলের সামনে আনলেন ঋষি ধওয়ান।

গত ফেব্রুয়ারীতে মুখের হাঁড় ভেঙে গিয়েছিল তাঁর। পুনরায় যাতে সেই ঘটনার স্বাক্ষী তাঁকে না থাকতে হয় সেজন্যই নাকি এই ফেসশিল্ড পরে এবার মাঠে খেলতে নেমেছেন ঋষি ধওয়ান। গত ফেব্রুয়ারীতে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সময় বল অ্যান্ড ক্যাচের সময় ঠিকঠাক নিজেকে সামাল দিতে না পারায়, হাত ফস্কে সেই বল তাঁর মুখে আঘাত করে। যারফলে সেখানে তিনটি হাঁড় ভেঙে যায় ঋষি ধওয়ানের। আর তাতেই প্রায় দু মাসের জন্যমাঠ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

গত ফেবরুয়ারী মাসে চোয়ালে চোট পেয়েছিলেন ঋষি ধওয়ান

গত মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়। এমন পরিস্থিতিতে চিকিত্সক তাঁকে মাঠে নামার থেকেও বিরত থাকতে বলেন। এরপরই এই ফেসমাস্ক পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি ধওয়ান। বোলিংয়ের সময় এমন ধরণের ঝুঁকি এড়ানোর জন্যই এবার ফেসশিল্ড় পরে মাঠে নামছেন ঋষি ধওয়ান। ম্যাচ শেষে সেই কথাই জানালেন সকলকে।

ঋষি ধওয়ান জানিয়েছেন, “সেখানে কট অ্যান্ড বলের সুযোগ ছিল আমার সামনে। সেখানেই দ্রুততার সঙ্গে কাজ করতে পারিনি এবং হাতের ফাক দিয়ে সেই বল আমার মুখে আঘাত করে। আমার চোয়ালের তিনটি হাঁড়ে চিড় ধরেছিল। এরপরই আমায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়। এই ঘটনা ঘটেছিল ২৫ ফেব্রুয়ারী এবং অস্ত্রোপচার হয় ২ মার্চ”।

চোট আঘাত এবং ফিটনেসের জন্য প্রায় পাঁচ বছর আইপিএলের মঞ্চে দেখা যায়নি ঋষি ধওয়ানকে। তবে এবারের আইপিএলে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। ঋষি ধওয়ানকে ৫৫ লক্ষ টাকা দিয়ে কেনে পঞ্জাব কিংস। কিন্তু সেখানেও নামার আগে এই চোয়ালের চোট সমস্যায় ফেলেছিল তাঁকে। চিকিত্সকরা মাঠে নামতে পর্যন্ত বাধা দিয়েছিল তাঁকে। কিন্তু শেষপর্যন্ত তিনি পঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছেন এবং উইকেটও তুলছেন। তবে বোলিংয়ের সময় ফেসশিল্ড পরতে ভুলছেন না তিনি। সেই কৌতূহলই এবার মেটালেন ঋষি ধওয়ান।

close whatsapp