আইপিএল ২০২২, ম্যাচ ৬১: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, পরিসংখ্যান প্রিভিউ এবং আসন্ন মাইলফলক

শেষবার যখন দুই দল মুখোমুখি হয় তখন সানরাইজার্স ৭ উইকেটে জিতেছিল

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২২-এর ৬১তম ম্যাচে মুখোমুখি হবে পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। কেকেআর আগের আইপিএল মরসুমে রানার্স আপ ছিল, অন্যদিকে এসআরএইচ পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল। এই মরসুমে এখনও পর্যন্ত উভয় দলই পাঁচটি করে জয় পেয়েছে, যদিও কেকেআর তাদের প্রতিপক্ষের চেয়ে এক ম্যাচ বেশী খেলেছে। উভয় দলই পুনেতে এই মরসুমে দুবার খেলেছে, কেকেআর একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে এবং এসআরএইচ তাদের উভয় ম্যাচই হেরেছে। মরসুমের শুরুতে যখন এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন এসআরএইচ সাত উইকেটে জিতেছিল।

এদিকে, কেকেআরের উদ্বোধনী জুটি শেষ ম্যাচে পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়েছিল। মিডল অর্ডারে নীতীশ রানা ও রিঙ্কু সিং ফর্মে থাকা ব্যাটার। টিম সাউদি, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এই মরসুমে নাইট রাইডার্সের হয়ে ভালো ফর্ম দেখিয়েছেন। উমেশ যাদব চোট থেকে ফিরে এসে দলে যোগ দিতে পারেন। প্যাট কামিন্স চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।  

টানা পাঁচটি ম্যাচ জেতার পর এসআরএইচ টানা চারটি হারার প্লে-অফের দিকে যাত্রা কঠিন করে তুলেছে। তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম ব্যাপক চিন্তার বিষয়। অভিষেক শর্মা দলের হয়ে ভালো ইনিংস খেলছেন, রাহুল ত্রিপাঠীও ধারাবাহিকতা দেখিয়েছেন। মিডল অর্ডারে এইডেন মার্করামের ফর্ম দলকে ভরসা জোগাবে। যদিও শেষ কয়েকটি ম্যাচে এক্সপ্রেস পেসার উমরান মালিক একেবারেই ছন্দে নেই। বিদেশী পেসারদের মধ্যে মার্কো য়্যানসেন, শন অ্যাবট বা ফজলহক ফারুকী, কেউই তেমন নজর কাড়তে পারেননি। 

আইপিএল ২০২২-এর ৬১ নম্বর ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল

হেড টু হেড: উভয় দল আইপিএলে ২২বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআর ১৪টি এবং এসআরএইচ ৮টি ম্যাচ জিতেছে।

০ – এসআরএইচ আইপিএল ২০২২-এ প্রথমে ব্যাট করে এখনও জিততে পারেনি। তাদের পাঁচটি জয়ই এসেছে রান তাড়া করে।

১ – সানরাইজার্স হায়দ্রাবাদ পুনেতে তাদের পাঁচটি আইপিএল ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে।

১ – আইপিএলে কেকেআরের হয়ে ১৫০ চারে পৌঁছতে নীতীশ রানাকে আরও একটি চার মারতে হবে৷

৭ – কলকাতা নাইট রাইডার্স পুনেতে খেলা আটটি আইপিএল ম্যাচের মধ্যে সাতটি জিতেছে।

৬ – রিঙ্কু সিং (৯৪) আর ছয়টি চার মারলে টি-২০ ক্রিকেটে ১০০ চার পূর্ণ করবেন। 

৫১ – ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ২১ বলে আন্দ্রে রাসেলের করা রান, এবং আইপিএলে শুধুমাত্র একবার আউট হয়েছেন তাঁর বোলিংয়ে।

৬৫.২০ – আইপিএলে এইডেন মার্করামের ব্যাটিং গড়, যা এই মরসুমে ৩০০+ রানসহ সমস্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। তিনি ৩২৬ রান করেছেন ১৪২.৯৮ স্ট্রাইক রেটে।

১০০ – শ্রেয়াস আইয়ার (৯৯) তাঁর ১০০তম আইপিএল ম্যাচ খেলবেন।

১৯ – আন্দ্রে রাসেল (১৯৮১) আর ১৯ রান করলে আইপিএলে ২০০০ রান পূর্ণ করবেন। 

৮ – নিকোলাস পুরান (২৯২) আটটি চার মারলেই টি-২০ ফর্ম্যাটে ৩০০ বাউন্ডারিতে পৌঁছবেন।

২৫ – সুনীল নারিন (২৯৭৫) ২৫ রান করে ফেলতে পারলেই টি-২০ ফর্ম্যাটে ৩০০০ রান ও ৪০০ উইকেট পূর্ণ করা দ্বিতীয় ক্রিকেটার হবেন ডোয়েন ব্রাভোর পরে।

৪ – মহম্মদ নবি (৪৯৯৬) চার রান দূরে আছেন টি-২০ ফর্ম্যাটে ৫০০০ রানের মাইলস্টোনে পৌঁছনো থেকে।

close whatsapp