বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে ময়াঙ্ক আগরওয়ালকে নিয়ে বিরাট বার্তা আকাশ চোপড়ার

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে টিকে থাকার লড়াই। শুক্রবার মরণ-বাঁচন ম্যাচে নামছে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্লে অফে টিকে থাকতে হলে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হবে পঞ্জাব কিংসকে। কিন্তু সেই লক্ষ্যে পঞ্জাবকে তাদের ব্যাটিংয়ের ওপরই নজর দিতে হবে। সেই জায়গাতেই ময়াঙ্ক আগরওয়ালের পারফর্ম্যান্স চিন্তায় রাখছে আকাশ চোপড়াকে। তাঁর মতে ময়াঙ্ক আগরওয়াল যদি ব্যাটিং না করেন কিংবা অর্ধশরান পান, তবেই পঞ্জাবের জয়ের সম্ভাবনা রয়েছে।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব ময়াঙ্ক আগরওয়ালের ওপর দিয়েছে পঞ্জাব কিংস। কিন্তু মরসুমের শুরু থেকেই তাঁর ব্যাটে রান নেই। চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এই তরুণ ক্রিকেটার। আর সেটাই পঞ্জাব কিংসের ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হিসাবে মনে করছেন সকলে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটি অর্ধশতরান পেয়েছেন ময়াঙ্ক আগওয়াল। তাঁর পারফরম্যান্স দেখে একেবারেই খুশি নন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও।

আইপিএলের ১০টি ম্যাচ খেলা হয়ে গেলেও ময়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে রান এসেছে মাত্র ১৭৬। শেষ কয়েকটি ম্যাচে তাঁর গড় মাত্র ১৯.৫৬। যদিও এখনও পর্যন্ত আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে রয়েছে পঞ্জাব কিংস। ইতিমধ্যে পঞ্জাবের ব্যাটিং পজিশনেও নিজের জায়গা খানিকটা নামিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এসব কোনওকিছুতেই আকাশ চোপড়া খুব একটা সম্তুষ্ট নন।

এখনও পর্যন্ত আইপিএলের ১০ ম্যাচে ময়াঙ্ক আগরওয়ালের রান ১৭৬

তাঁর মতে পঞ্জাবের সাফল্যের জন্য এখন নাকি দুটো রাস্তাই খোলা রয়েছে। যদি ময়াঙ্ক আগরওয়াল অর্ধশতরান করেন তবে হতে পারে। অথবা ময়াঙ্ক আগরওয়াল যদি ব্যাটিংই না করেন। আকাশ চোপড়া কী তবে অন্যকোনও ইঙ্গিত দিতে চাইছেন। যদিও তা পরিষ্কার নয়।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “পঞ্জাব এই ম্যাচ জিততে পারে একমাত্র তাদের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে। সত্যি কথা বলতে কী তাদের বোলিং একেবারেই শক্তিশালী নয়। আমার মতে তারা যদি টস জেতে, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেওয়া উচিত্।  এছাড়াও ময়াঙ্ক আগরওয়াল যদি ব্যাটিংয়ে না আসেন এবং তিনি যদি ব্যাটিং করেন তবে একটি অর্ধশতরান প্রয়োজন তাঁর থেকে। নয়তো আমার কাছে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুই ফেভারিট”।

যদিও পঞ্জাবের স্ট্র্যাটেজিকে আকাশ চোপড়া একেবারে খারাপ বলতে নারাজ। তাঁর মতে পঞ্জাবে ওপেনিংয়ে জনি বেয়ারস্টো এবং শিখর ধওয়ান জুটি ঠিকঠাকই রয়েছে। কিন্তু পঞ্জাবের নাকি আসল সমস্যা হয়ে যাচ্ছে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের রানে না থাকা। এরফলেই সমস্যায় পড়ছে পঞ্জাব। এবার তারা নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। শেষ পর্যন্ত কাদের মুখে ফোটে শেষহাসি সেটাই এখন দেখার।

close whatsapp