আইপিএল ২০২২-এ তিনবার গোল্ডেন ডাকে আউট হওয়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

কোহলি বলেছেন এমনটা তাঁর কেরিয়ারে কখনও ঘটেনি

Virat Kohli dismissal
Virat Kohli dismissal. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং আরসিবি ব্যাটার বিরাট কোহলি চলমান আইপিএল ২০২২ সংস্করণে তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন এবং সম্প্রতি সে বিষয়ে মুখ খুলেছেন। ডানহাতি ব্যাটার এই মরসুমে ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ মাত্র ২১৬ রান করেছেন এবং প্রতি ম্যাচেই ফর্ম হাতড়ে চলেছেন। মাঠে কোহলির দুর্বিষহ সময় সত্ত্বেও, আরসিবি নিয়মিত ম্যাচ জিতছে এবং এর জন্য তাদের বোলিং আক্রমণকে কৃতিত্ব দিতে হবে।

তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম ১৪ বছরে, কোহলি মাত্র তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছিলেন এবং তিনি এই বছরে ইতোমধ্যেই তিনবার প্রথম বল খেলেই ড্রেসিংরুমে ফিরেছেন কোন রান না করে। এলএসজি এবং এসআরএইচের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে দুষ্মান্থা চামিরা এবং মার্কো য়্যানসেন তাঁকে প্রথম বলেই আউট করেন এবং তাঁকে এমন খারাপ ফর্মের মধ্যে দেখা অবশ্যই ভক্তদের জন্য একটি বড় ধাক্কা। এসআরএইচের বিরুদ্ধে আগের ম্যাচে, খেলার প্রথম ডেলিভারিতে জগদীশ সুচিথের বলে কোহলি ফ্লিক করতে গেলে মিড উইকেটের হাতে ক্যাচ তুলে দেন।

যদিও, ভালো কথা হল যে কোহলি গোল্ডেন ডাকে আউট হওয়ার কারণে মুষড়ে না পড়ে এই অভাবনীয় ঘটনার মজার দিকটি তুলে ধরেছেন এবং বলেছেন যে তিনি তাঁর কেরিয়ারে শুধু সাফল্য নয়, সবকিছুর মধ্য দিয়েই গেছেন।

সমালোচনা থেকে দূরে থাকার ব্যাপারে সচেতন কোহলি

বিরাট কোহলি পরপর দুটি ম্যাচে গোল্ডেন ডাকে আউট পাওয়ার পর তাঁর অসহায় হওয়া নিয়ে রসিকতা করেছেন এবং উল্লেখ করেছেন যে এমনটি তাঁর কেরিয়ারে আগে ঘটেনি। তিনি যোগ করেছেন যে তিনি এখন এই খেলায় সবকিছু দেখেছেন এবং জানিয়েছেন কীভাবে তিনি মাঠের বাইরে থেকে আসা সমালোচনা থেকে দূরে রয়েছেন।

“প্রথম বলে ডাক। দ্বিতীয়টির (ডাক) পরে, আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আপনার (মিস্টার নাগস চরিত্র) মতো একেবারে অসহায় হলে কেমন লাগে। এটা আমার কেরিয়ারে কখনও ঘটেনি। আমি এখন সব দেখেছি। এত দীর্ঘ কেরিয়ারে, আমি এই খেলায় সবকিছু দেখেছি,” আরসিবি ইনসাইডারের জন্য দানিশ সাইতের সঙ্গে তাঁর কথোপকথনের সময় কোহলি বলেছেন।

“তারা আমার জায়গায় আসতে পারে না। আমি যা অনুভব করি তা তারা অনুভব করতে পারে না। তারা আমার জীবন যাপন করতে পারে না। তারা সেই মুহূর্তগুলো বাঁচতে পারে না। কীভাবে তুমি বাহ্যিক আওয়াজ থেকে দূরে থাকবে? তুমি হয় টিভি মিউট করে দেবে বা লোকেরা যা বলছে তাতে মনোযোগ দেবে না। আমি এই দুটি জিনিসই করি,” তিনি যোগ করেন।

close whatsapp