চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলোতেও অনিশ্চিত রবীন্দ্র জাদেজা, চিন্তায় চেন্নাই সুপার কিংস

Chennai Super Kings
Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএল যতই এগো্চ্ছে ততই যেন সময় খারাপ হচ্ছে রবীন্দ্র জাজেদার। নেতৃত্বে ব্যর্থতার সঙ্গে এবার আইপিএলের মঞ্চ থেকেই ছিটকে যেতে চলেছেন রবীন্দ্র জাদেজা। শোনাযাচ্ছে চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচ থেকে কার্যত ছিটকে যেতে চলেছেন তিনি। যদিও সরকারীভাব এখনই কোনওকিছু ঘোষণা করা হয়নি। তবে জাদেজার মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। চোট সারিয়ে এই কদিনের মধ্যে তাঁর সেরে ওঠা নাকি পুরোপুরি সম্ভব নয়। চিন্তায় চেন্নাই সুপার কিংস শিবির।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের অধিনা.কের দায়িত্ব উঠেছিল রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা নতুন অধিনায়কের নেতৃত্বে এবারের আইপিএলে মু খ থিবড়ে পড়ে। একের পর এক ব্যর্থতায় চেন্নাই সুপার কিংসের প্লে অফে পৌঁছননোর আশা এখন বহু হিসাবের ওপর নির্ভর করছে। নেতৃত্বের পাশাপাশি স্যার জা়ড্ডু তাঁর স্বভাবিক ফর্ম দেখাতেও এবার ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজার ব্যাট থেকে যে দাপট দেখা গিয়েছিল, আইপিএলের মঞ্চে কিন্তু তা দেখা যায়নি।

এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলে মাত্র ১১৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা

চোট পেয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামতে পারেননি রবীন্দ্র জাদেজা।  এবার চোটই রবন্দ্র জাদেজার আইপিএলের  মঞ্চে নামার প্রধান বাধা হয়ে দাঁডি়য়েছে। তিনি চোট পাওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রেখেছে চেন্নাই সুপার কিংস মেডিক্যাল টিম। শোনাযাচ্ছে এখনও পর্যন্ত সেভাবে সেরে উঠতে পরেননি এবং তাঁর পুরোপুরি সেরে উঠতেও সময় লাগবে। আর সেজন্যই রবীন্দ্র জাদেজাকে মাঠে নামার ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই সুপার কিংস। আরও কয়েকদিন দেখার পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে জাদেজাকে যে বাকি ম্যাচগুলোতে চেন্নাই পাবেনা তা বেশ স্পষ্ট।

আউপিএলের প্লেইফে ুৌঁছনোর আসা এখনও রয়েছে চেন্নাই সুপার কিংসের। যদিও তাদের বাকি সবকটি ম্যাচ জিততে হবে। সেই পথেই রবীন্দ্র জাদেজার না থাকাটা যে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। খারাপ পারফরম্যান্সের জেরে এবার আইপিএলের মাঝপথে ফের চেন্নাইয়ের নেতৃত্ব ধোনিকে ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। এবার চোট পেয়ে তিনি নিজেই দলের বাইরে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের হয়ে দুর্ধর্ষ ফর্ম দেখালেও, আইপিএলের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছে রবীন্দ্র জাদেজা। ১০ ম্যাচ খেলে মাত্র ১১৬ রান করতে পেরেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর গড় রয়েছে এবার মাত্র ৪৯.৬০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১১৮.৩৭। শুধু তাই নয় বল হাতেও জাদেজার সেই সাফল্য নেই এবারের আইপিএলের মঞ্চে। এছাড়া ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডির হিসাবে বারবারই উঠে আসা স্যার জাড্ডুর নাম। কিন্তু সেই জাদেজের হাত থেকেই এবার ফস্কেছে একের পর এক ক্যাচ। সবকিছু মিলিয়ে এবারের আইপিএলটাই হয়ত রবীন্দ্র জাদেজার কেরিয়ারে সবচেয়ে খারাপ মরসুম।

close whatsapp