গুজরাতের কাছে বিশ্রী হার, ম্যাচ শেষে ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া বার্তা গৌতম গম্ভীরের

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

মঙ্গলবার লো স্কোরিং ম্যাচে বদলা নেওয়ার সুযোগ থাকলেও গুজরাত টাইান্সের সামনে ব্যর্থই হতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। এবারের আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফে পঁছতে হলে লখনউকে করতে হত মাত্র ১৪৫ রান। কিন্তু গুজরাত টাইটান্সের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লখনউয়ের ব্যাটাররা। আর এটাই মেনে নিতে পারছে না গৌতম গম্ভীর। বরাবরই স্পষ্টবাদী তিনি। এদিনও ম্যাচ শেষে টিম মিটিংয়ে গম্ভীরের সেই চেহারাই দেখা গেল। তাদের দল এিন দুর্বল হয়ে পড়েছিল। ম্যাচের হালও  ছেড়ে দিয়েছিল তারা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে গম্ভীরের বিশ্লেষণ।

এবারের আইপিএলের গুজরাতের সঙ্গে নতুন দল হিসাবে এসেছে লখনউ সুপার জায়ান্টস। এই দুই দলই রয়েছে দুর্ধর্ষ ফর্মে। মঙ্গলবার মুখোমুখি হয়েছিল তারা। দুই দলই দাঁড়িয়েছিল এক পয়েন্টে। মঙ্গলবার তাদের সামনে পরক্ষা ছিল কে সেরা তা প্রমাণ করার। সেখানে বল হাতে লখনউ দুরন্ত পারফর্ম করলেও,, শেষরক্ষা করতে পারেনি তারা। শেষপর্যন্ত  রশিদ খানের স্পিনেই শেষ হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ শেষে দলের পরফরম্যান্স নিয়েই আত্ম সমালোচনায় খোদ গৌতম গম্ভীর।

প্লে অফে জায়গা পাকা করতে এখনও দুই পয়েন্ট প্রয়োজন লখনউ সুপার জায়ান্টসের

১৪৪ রান তাড়া করতে নেমে, মাত্র ৮২ রানেই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ডাগ আউটে বসে দলের এই খারাপ পরিণতি দেখতে হয়েছে গৌতম গম্ভীরকে। এটাই যেন তিনি মেনে নিতে পারছেন না। ম্যাচ শেষেই ড্রেসিমরুমে সকলকে নিয়ে টিম মিটিং। হার-জিত তো থাকবেই খেলাতে। কিন্তু এদিন ক্রিকেটারদের মানসিকতা নিয়েই যেন প্রশ্ন তুলেছেন তিনি। তাদের দলের ক্রিকেটাররা এদিন যেন হাল ছেড়ে দিয়েছিলেন। শুধু তাই নয় তাদের দেখে এদিন দুর্বল বলেই মনে হয়েছে গৌতম গম্ভীরের। ম্যাচ হারের জন্য এই সমস্যাই গৌতম গম্ভীরের কাছে এদিন প্রধান।

দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে গম্ভীর এদিন বলেন, “হেরে যাওয়াটা কখনোই ভুল নয়। কারণ খেলায় একদল জিতবে আরেক দল হারবে। আমার কাছে ভুলটা হল হারার আগেই হাল ছেড়ে দেওয়াটা। এদিন আমার মনে হয়েছে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। আমার অনেক বেশী দুর্বল ছিলাম।  আমার মতে আইপিএলের মতো এমন প্রতিযোগিতায় দুর্বলতার কোনও জায়গা নেই। এই জায়গাতেই যত সমস্যা”।

গুজরাত টাইটান্সকে এদিন ১৪৪ রানে শেষ করে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ব্যাট হাতে লোকেশ রাহুল থেকে ডিকক, স্টয়নিসরা সকলেই ব্যর্থ। শুরু থেকেই তাড়াহুড়ে করে একের পর এক উইকেট খোয়াতেই দেখা যায় তাদের। আর তাতেই সমস্যা বাড়ে। এরপর রশিদ খানের দুর্ধর্ষ স্পিনেই সব শেষ। এই জায়গা থেকেই এবার দলকে ঘুরে দাঁড় কলানোর লক্ষ্যে গৌতম গম্ভীর।

close whatsapp