‘ম্যাচ হাতে ছিল কিন্তু তারা সেটি পিছলে যেতে দেয়’ – পার্থিব মনে করেন মুম্বই ম্যাচের হার গুজরাতকে উদ্বিগ্ন করবে

পরপর দুই ম্যাচ হেরে টাইটন্স পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল মনে করেন যে গুজরাত টাইটান্স (জিটি) তাদের আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-এর বিরুদ্ধে ম্যাচ জিততে না পারায় চিন্তিত হবে। ম্যাচের বেশীরভাগ সময় জুড়ে গুজরাত আধিপত্য বজায় রেখেছিল কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় নয় রান তুলতে ব্যর্থ হয়েছিল।

সেই হারের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। যে দলকে তাদের এক নম্বর স্থান চেড়ে দিতে হয়, মঙ্গলবার, ১০ই মে, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে সেই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-র বিপক্ষে নামতে হবে। এই ম্যাচে জিটি শীর্ষস্থান পুনরুদ্ধার করতে আগ্রহী হবে।

ক্রিকবাজের হয়ে ম্যাচের প্রিভিউতে পার্থিব বলেছেন, “গুজরাত তাদের শেষ দুটি ম্যাচ হেরেছে, তাই তারা এটা নিয়ে চিন্তিত হবে। তাদের মাথায় এটা চলবে যে মুম্বইয়ের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের হাতে ছিল কিন্তু তারা খেলাটি পিছলে যেতে দেয়।”

আশা করি দলগুলো আজ ১ এবং ২ নম্বরের মতো খেলবে, বলেছেন পার্থিব প্যাটেল 

তিনি অবশ্য জিটি-কে শূন্য থেকে শুরু করার পরামর্শ দিয়েছিলেন এবং লখনউয়ের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ভবিষ্যদ্বাণী করেছেন। পার্থিব যোগ করেছেন, “তাদের ০-০ থেকে শুরু করা উচিত কিন্তু আমি একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করি। গতকাল, দলগুলো (কেকেআর এবং এমআই) যেভাবে খেলেছে, তাতে এটা পরিষ্কার ছিল যে এটি একটি ৯ এবং ১০ নম্বর দলের লড়াই হচ্ছে। আশা করি দলগুলো আজ ১ এবং ২ নম্বরের মতো খেলবে।”

যখন গুজরাত এবং লখনউ আইপিএল ২০২২-এর প্রথমার্ধে মুখোমুখি হয়েছিল, তখন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল মহম্মদ শামির তিন উইকেটের সৌজন্যে পাঁচ উইকেটে জিতেছিল। ১৫৯ রান তাড়া করতে নেমে দুই বল হাতে রেখেই তারা জিতেছিল।

তিনি যোগ করেছেন যে যদিও গুজরাত এবং লখনউ উভয়েই প্লে-অফের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে, তবে উভয় দলই খেলাটিকে হালকাভাবে নেবে না কারণ তারা শীর্ষ দুই থেকে ছিটকে যেতে চাইবে না। তিনি ব্যাখ্যা করেছেন, “দুই দলেরই ছন্দ আছে। দলগুলো ভাববে যে আমরা ১ নম্বর এবং ২ নম্বরে আছি। ৫৫ দিনের ক্রিকেটের পর, আপনি যদি শীর্ষ দুইয়ে থাকেন, তার মানে আপনি অনেক দিন ধরে খুব ভালো ক্রিকেট খেলেছেন, যে কারণে আপনি সেই অবস্থানে আছেন। উভয় দলের উদ্দেশ্য হবে শীর্ষ দুইয়ে শেষ করা যাতে তাদের যদি একটি খারাপ প্লে-অফ ম্যাচ থাকে, তবে তারা যেন অতিরিক্ত সুযোগ পায়।” 

close whatsapp