বিধ্বংসী বোলিং জসপ্রীত বুমরার, নাইটদের বিরুদ্ধে ১০ রানে ৫ উইকেট নিয়ে নজির বুমরার

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: IPL/BCCI)

জসপ্রীত বুমরার ঝুলিতে উইকেট নেই। ভারত তথা এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারের ই আইপিএল  মরসুমটা একেবারেই ভাল যাচ্ছিল না। যে আইপিএলের মঞ্চ দিয়েই তাঁর উত্থান, সেই জসপ্রীত বুমরার ঝুলিই ছিল একতেবারে ফাঁকা। একের পর এক ম্যাচ যাচ্ছে আর বুমরাকে ফিরতে হচ্ছে খালি হাতে। শুরু হয়েছে গুঞ্জন। জসপ্রীত বুমরার ফর্ম নিয়েও শুরু হয়েছে কথাবার্তা। অবশেষে সমস্ত কিছুর জবাব দিয়ে ফের স্বমহিমায় ফিরলেন ভারতের স্পীডস্টার। আর তাঁর প্রত্যাবর্তনেই হতবাক সকলে।

আইপিএলের মঞ্চে এক অসাধারণ কামব্যাক করলেন তিনি। একইসঙ্গে আইপিএলে প্রথমবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে একাই শেষ করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপকেও। ৪ ওভার কর বোলিং করলেন। রান দিলেন মাত্র ১০ আর উইকেট তুললেন ৫। একাই এদিন গোটা ম্যাচের লাইমলাইট নিজে়র দিকে নিয়ে নিলেন  জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে গোটা স্টেডিয়ামের দর্শকও এদিন মুগ্ধ হল জসপ্রীত বুমরাহকে দেখে।

আইপিএলের মঞ্চে প্রথমবার ৫ উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরার উইকেট নেওয়ার ব্যর্থতা দেখে সলেই ক্রমশ হতাশ হতে শুরু করেছিলেন। জসপ্রীত বুমরার পারফরম্যান্স নিয়ে আলোচনাও হতে শুরু করেছিল এবার। সেসবকিছুর জবাবটা এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই দিয়ে দিলেন তিনি। এক ওভার মেডেন যেমন দিলেন, সেই ওভারে তিনটে গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিলেন তিনি। এদিন জসপ্রীত বুমরার শিকার একে একে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটাররা। আর সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে নতুন রেকর্ডের মালিক জসপ্রীত বুমরার।

আইপিএলে সবচেয়ে বেশীবার তিন উইকেট নেওয়ার রেকর্ড এই ম্যাচেই করে ফেলেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল না জসপ্রীত বুমরার। সেটাই করলেন সোমবার। এই ম্যাচে নামার আগে জসপ্রীত বুমরার ছিল মাত্র ৫টি উইকেট। নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে একাই তুলে নিলেন পাঁচ উইকেট। আর তা দেখার পর থেকেই জসপ্রীত বুমরাকে নিয়ে রীতিংত হৈচৈ পড়ে গিয়েছে আইপিএলের সোশ্যাল সাইট জুড়ে।

তাঁর স্ত্রী যেমন সঙ্গেসঙ্গে টুইট করেছেন। তেমনই বুমরার প্রত্যাবর্তন ঘিরে আপ্লুত তাঁর অসংখ্য ভক্ত। জসপ্রীত বুমরার এমন পারফর্ম্যান্স দেখে সকলেই খুশি। কেউ কেউ তো বলতে শুরু করে দিয়েছে ম্যাচ উইনারের প্রত্যাবর্তন।

close whatsapp