ডুপ্লেসি ও হাসারঙ্গার হাত ধরে হায়দরাবাদের বিরুদ্ধে বদলা নিয়ে প্লেঅফের আশা জাগিয়ে রাখল বেঙ্গালুরু

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

ফাফ ডুপ্লেসি এবং ওয়ানিন্দু হাসারঙ্গার দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদকে ৬৭ রানে হারাল আরসিবি। আইপিএলের প্রথম পর্বের ম্যাচে হায়দরাবাদের কাছে লজ্জ্বার হার হয়েছিল বেঙ্গালুরুর। তারই প্রতিশোধ ফিরতি লেগের ম্যাচে নিয়ে নিলেন ফাফ ডুপ্লেসিরা। ব্যাট হাতে এদিন ডুপ্লেসি যেমন রানের ঝড় তুলেছিলেন। তেমনই বল হাতে সানরাইজার্স হায়দরাবাদের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে শেষ করে দিলেন তিনি।

বিরাট কোহলি হায়দরাবাদের বিরুদ্ধে এদিনও ব্যর্থ। যদিও তাতে বড় রান তুলতে খুব একটা অবুসিধা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ব্যাট হাতে এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন ফাফ ডুপ্লেসি। সেইসঙ্গে শেষ মুহূর্তে দীনেশ কার্তিকের সেই ক্যামিও পারফরম্যান্স। মাত্র ৮ বলে ৩০ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিলেন তিন। সেইসঙ্গেই বল হাতে একাই পাঁচ উইকেট নিয়ে হায়দরাবাদের লড়াই করার সমস্ত আশা শেষ করে দেন হাসারঙ্গা।

পরপর চার ম্যাচ হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম পর্বে এই হায়দরাবাদের কাছেই ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই হায়দরাবাদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন ফাফ ডুপ্লেসিরা। টস িতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। ওপেনিংয়ে নেমেই এদিন সাজঘরে ফেরেন বিরাট কোহলি। কিন্তু ফাফ ডুপ্লেসি এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন। তাঁর হাত ধরেই এদিন রানের গতি এগোতে থাকে বেঙ্গালুরুর। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে যান রজত পাতিদার। ১০৫ রানের তাদের পার্টনারশিপটাই এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় রানের ভিতটা  মজবুত করে দিয়েছিল।

৫০ বলে ডুপ্লেসির ৭৩ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি চার এবং দুটি ছয়। তবে ম্যাচের শেষ মুহূর্তে অপেক্ষা করছিল আসল ক্লাইম্যাক্সটা। ম্যাচের ২০ নম্বর ওভারে একাই ২৫ রান  নেন দীনেশ কার্তিক। আর তাতেই রানের পাহাড়ে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর ৮ বলে ৩০ রানের ইনিংস জুড়ে রয়েছ ৪টি ওভার বাউন্ডারি এবং একটি চার। সেইসঙ্গেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান ১৯২।

এই ম্যাচ জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হত সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু১ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে শুরুতেই চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের ওপেনিং জুটে রানের খাতাই খুলতে পারেনি এদিন। শুরুটা অবশ্য করেন  গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকেই ওয়াংখেড়ের বাইশগজে শুধুই ওয়ানিন্দু হাসারঙ্গার স্পিনের জাদু। মার্করাম, পুরান, জগদীশা সুচিত এবং শশাঙ্কের মতো ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। তিনি একাই এদিন নেন ৫ উইকেট। লড়াইটা এদিন একা রাহুল ত্রিপাঠি চালালেও. তাঁকে ৫৮ রানে জশ হেজেলউড সাজঘরের রাস্তা দেখিয়ে দেওয়ার সঙ্গেই জয়ও নিশ্চিত করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট রানে জিতে প্লে অফের লক্ষ্যে নিেদের দৌড় এখনও জারি রাখল রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। পরপর চার ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়ল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

close whatsapp