শেষ দুই ম্যাচে দলে না থাকলেও, ভেঙ্কটেশ আইয়ার এখনও তাদের পরিরল্পনায় রয়েছেন, জানালেন ম্যাকালাম
আপডেট করা - May 8, 2022 3:54 pm

আইপিএলের মঞ্চে আর কী দেখা যাবে ভেঙ্কটেশ আইয়াকে। পরপর দু ম্যাচে তাঁকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তবে ভেঙ্কটেশ যে তাদের পরিকল্পনায় এখনও রয়েছে তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন খোদ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর মতে ভেঙ্কটেশ আইয়ারকে ই দুই ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, আগামী ম্যাচগুলোতে নাইট রাইডার্স শিবিরে তিনি যে ফিরতে পারেন, সে ব্যপারে যথেষ্ট আশাবাদী ব্রেন্ডন ম্যাকালাম।
এবারের আইপিএলে কবকাতা নাইট রাইডার্সের প্লে অফে পৌঁছনোর আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। গতম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু শেষরক্ষা হয়নি। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হেরে এবারের মতো আশা শেষ হয়ে গিয়েছে কলকাতার নাইটদের। সেইসঙ্গে দল গঠন নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যেমন সমালোচনা চলছে তেমনই তাদের ওপেনিং জুটি নিয়েও কম কথা হয়নি। বহুবার পরিবর্তন করা হলেও, কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। যে ভেঙ্কটেশ আইয়ার গতবার নাইট রাইডার্সের ফাইনালে যাওয়ার প্রধান কান্ডারী ছিলেন, সেই ভেঙ্কটেশ এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। শেষপর্যন্ত তাঁকে প্রথম একাদশ থেকেও বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির।
ভেঙ্কটেশ আইয়ারের পাশেই দাঁড়াচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম
আর সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। তবে কী এবারের মতো আইপিএলের মঞ্চে আর দেখা যাবে না ভেঙ্কটেশ আইয়ারকে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন খোদ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি জানিয়েছেন, “এবার তিনি সেরকম রান করতে পারেননি, যেমনটা ভেঙ্কটেশ করেন। সেজন্যই এবার তাঁর জায়গায় অন্য ক্রিকেটারকে ওপেনার হিসাবে বেছে নিতে হয়েছিল আমাদের। এটা একজন ক্রিকেটারের কাছে হতাশার হতেই পারে, যিনি শেষ সাত থেকে আট মাস ভারতীয় দলের হয়ে খেলেছেন তিনি। শুধু তাই নয় গতবারের আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি”।
দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরই এবার কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে বাদ পড়েন তিনি। সেই ম্যাে মাচ্র ১৪৬ রান করতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এসেছিল মাত্র ৬ রান। এরপরই তাঁকে প্রথম একাদশ থেকে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তহবে ভেঙ্কটেশকে নিয়ে যেগুঞ্জন শুরু হয়েছে, তা যে একেবারেই সঠিক নয়, তা বুঝিয়ে দিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম।
এখনও তাদের পরিকল্পনায় রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আগামী ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার যদি নাইটদের প্রথম একাদশে ফিরে আসেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।