মাতৃদিবস উদযাপনে বিশেষ উদ্যোগ লখনউয়ের, মা-এর নাম লেখা জার্সি পরে নামবেন লোকেশ রাহুলরা
আপডেট করা - May 7, 2022 4:37 pm

আগামী ৮ মে মাতৃ দিসব। রবিবার ম্যাচ থাকলে সেদিনই হয়ত এই কাজটা করতেন তারা। কিন্তু সুযোগ নেই, একদিন আগেই মাঠে নামছেন লোকেশ রাহুলরা। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। একদিন আগেই মাতৃ দিসব উদযাপনের সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের। আর সেজন্যই এক অভিনব উদ্যোগ তাদের। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মায়ের নামে জার্সি পরে মাঠে নামবেন লোকেশ রাহুল সহ লখনউ সুপার জায়ান্টসের তারকা ক্রিকেটাররা।
এদিনের জার্সিতে ক্রিকেটারদের নাম থাকবে না। তার পরিবর্তে নাম থাকবে তাদের মায়েদের। মাতৃদিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর সেই খবর সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই যেন ভাইরাল। প্রতিটি সন্তানেরই সাফল্যের পিছনে সবচেয়ে বেশী অবদান থাকে তাঁর মায়ের। যা কখনোই শোধ করা সম্ভব নয়। সেই মা-এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই উদ্যোগ নিয়েছে লখনউ সুপার জায়ান্টস তারকারা।
মাতৃদিবস উপলক্ষ্যে অভিনব উদ্যোগ লখনউ সুুপার জায়ান্টসের
শনিবার লোকেশ রাহুলরা যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন, জার্সিতে তাদের কারোর নামই দেখা যাবে না। সেখানে প্রতিটি ক্রিকেটারের মা-এর নামই লেখা থাকতে তাদের জার্সিতে। মাতৃদিবসের একদিন আগেই মায়েদের প্রতি এই বিশেষ সম্মান প্রদর্শনের উদ্যোগ লখনউ সুপার জায়ান্টসের। শনিবার ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই সোশ্যাল সাইটে সেই ভিডিও শেয়ার করেছে লখনউ সুপা জায়ান্টস।
ভারতীয় ক্রিকেটে এই উদ্যোগ অবশ্য একেবারে নতুন নয়। ২০১৯ বিশ্বকাপের মঞ্চে এই ছবে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই বিশ্বকাপের একটি ম্যাচে জার্সিতে প্রতিটি ক্রিকেটারের নামের জায়গায় দেখা গিয়েছিল মায়েদের নাম। সেই ছবিই এবার দেখা যাবে আইপিএলের মঞ্চেও। লখনউ সুপার জায়ান্টসের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলকে। মাতৃদিবসের একদিন আগেই নাইট রাইডার্সের বিরুদ্ধে মাতৃদিবস পালন লখনউয়ের। তাদের টুইটে লেখা, “এটা তোমার জন্য মা”
“This one’s for you, Maa.”
Now THAT’s how you prepare for Mother’s Day – the #SuperGiant way! #AbApniBaariHai💪#IPL2022 🏆 #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/H4CNkJZ6LF— Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2022
আইপিএলের মঞ্চে এবারই নতুন দল হিসাবে এসেছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম থেকেই দুরন্ত পাররম্যান্স প্রদর্শন করেছে তারা। আইপিএলের প্লে অফে পৌঁছনোর রাস্তাও প্রায় পাকা করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস। যদিও একটি ম্যাচ জিততে হবে তাদের। সেই লক্ষ্যেই শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্সও।
এই মুহূর্তে লিগ টেবিলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই জায়গা তারা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।