প্রাক্তন দলের বিরুদ্ধে ২ পয়েন্ট পেয়ে খুশি দিল্লি শিবিরের নায়ক ডেভিড ওয়ার্নার
আপডেট করা - May 6, 2022 6:12 pm

জবাবটা মাঠেই দিয়েছেন তিনি। মুখে কখনোই কিছু বলতে চাননা। কিন্তু প্রাক্তন দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স করতে পেরে ডেভিড ওয়ার্নার যে খুশি তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর। তবে একেবারে নিজের পারফরম্যান্স নিয়ে সেভাবে কিছু বলেননি। প্রাক্তন দলের বিরুদ্ধে বর্তমান দলের জয়ের স্বাক্ষী থাকতে পেরে খুশি ডেভিড ওয়ার্নার। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা বেশ কথা বলতে নারাজ এই তারকা ক্রিকেটার। তবে দিল্লির এই জয়ের নেপথ্য কারিগ়ড় যে তিনি তা বলতে কোনও দ্বিধা নেই।
গতবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তিক্ত সম্পর্কের হতাশা নিয়েই দল ছাড়তে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। এবারের আইপিএল শুরু হওয়ার পরই মেগা নিলাম থেকে তাঁকে দিল্লি ক্যাপিটালস দলে তুলে নেয়। সেই থেকেই সকলের চোখ ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারারের নামা নিয়ে। বৃহস্পতিবারই সেই ম্যাচে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। আর ম্যাচের নায়ক যে তিনি হয়েছেন তা তো সকলেই দেখেছেন।
প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ডেভিড ওয়ার্নার। মুখে নয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জবাবটা মাঠেই দিতে চেয়েছিলেন তিনি। এই ম্যাচ জয় হায়দরাবাদের জ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানেই ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে তাদের প্লে অফের দৌড়ের সামনে কাঁটা ছড়িয়ে দিয়েছেন এখন ডেভিড ওয়ার্নার। যদিও ম্যাচ শেষে নির্লিপ্তই রয়েছেন তিনি। তবে প্রাক্তন দলের বিরুদ্ধে দলকে জেতাতে পেরে যথেষ্ট খুশি হয়েছেন ডেভিড ওয়ার্নার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯২ রানের বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার
ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, আমরা পয়েন্ট পেয়ে ফের জয়ের রাস্তায় ফিরতে পেরে আমি খুব খুশি। আমি প্রতিটি দলের বিরুদ্ধেই জিততে ভালবাসি। আমার প্রাক্তন দলের বিরুদ্ধে দুই পয়েন্ট পেয়ে আমি আপ্লুত। রান এবং জয়ের খিদে সবসময়ই আমার মধ্যে রয়েছে। জেতার আনন্দটাই অন্যরকম।
গতবারের আইপিএলের প্রথম পর্বে এতেবারেই ছন্দে ছিলেন না ডেভিড ওয়ার্নার। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পরই তাঁর দলের হায়দরাবাদের মধ্যে চলা সমস্যাটা সকলের প্রকাশ্যে চলে এসেছিল। এরপরই ডেভিড ওয়ার্নারকে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, বাকি ম্যাচেও ডেভিড ওয়ার্নারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। এরপরই ওয়ার্নারকে ছেড়েও দেয় সানরাইজার্স হায়দরাবাদ।
এরপরই বিভিন্ন জায়গাতেই ডেভিড ওয়ার্নারের হতাশার কথা বেড়িয়ে এসেছে। আর জেদটাও বোধহ সেই জায়গা থেকেই বেড়েিল তাঁর। বিশ্বকাপের মঞ্চের পর অপেক্ষায় ছিলেন আইপিএলের মঞ্চে প্রাক্তন দলের মুখোমুখি হওয়ার। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ বধে দিল্লির প্রধান কান্ডারীই ছিলেন তিনি।