দিল্লির জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত খলিল আহমেদ

৩০ রান দিয়ে অভিষেক শর্মা, এইডেন মার্করাম ও শন অ্যাবটের উইকেট তুলে নেন খলিল

Khaleel Ahmed
Khaleel Ahmed. (Photo Source: IPL/BCCI)

বৃহস্পতিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২১ রানের জয় অর্জনের পরে দিল্লি ক্যাপিটালস প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে। দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ কোভিডের পর ফিরে এসে ভালো ছন্দে আছেন। গত ম্যাচে ব্যাট হাতে ১০ রান করার পাশাপাশি বল হাতে রাহুল ত্রিপাঠীর উইকেট নিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে দলটি সঠিক পথে একটি পদক্ষেপ নিয়েছে।

“জয় পাওয়াটা দারুণ। আশা করি, এই জয় আমাদের বাকি টুর্নামেন্টের জন্য ছন্দ তৈরী করবে। টুর্নামেন্টটি দশটি দল নিয়ে, প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আমরা যেভাবে পারফর্ম করেছি তা সঠিক পথে একটি পদক্ষেপ ছিল,” মার্শ বলেছেন।

নিকোলাস পুরান যখন ক্রিজে ছিলেন তখন তিনি নার্ভাস ছিলেন কিনা জানতে চাইলে মার্শ বলেন, “সবার ওপর আমার খুব আস্থা ছিল। সেই পরিস্থিতিতে ম্যাচে ফেরার থেকে আমরা মাত্র এক উইকেট দূরে ছিলাম। আমি মনে করি টুর্নামেন্টের শেষের দিকে এমন পরিস্থিতিতে পড়া ভালো। আমরা বোলিং ইউনিট হিসাবে চাপের মধ্যে পারফর্ম করেছি যা দেখতে সত্যিই ভালো ছিল।”

দলের ব্যাটাররা ২০৭ করলেও সেই রান নিয়ে নিশ্চিন্তে ছিলেন না খলিল আহমেদ

দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার খলিল আহমেদ, যিনি ৩/৩০-এর পরিসংখ্যান নিয়ে ম্যাচ শেষ করেছেন, তিনি তাঁর পারফরম্যান্স সম্পর্কে বলেছেন, “দলের জন্য ভালো পারফরম্যান্স করা সব সময় দুর্দান্ত অনুভূতি দেয় এবং যদি সেই পারফরম্যান্সটি দলকে জিততে সহায়তা করে তবে এটি আরও ভালো লাগে। আমি খুশি, কিন্তু আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আমাদের চারটি ম্যাচ বাকি আছে এবং আমাদের যতটা সম্ভব জিততে হবে।”

যদিও দিল্লি ক্যাপিটালসের বোর্ডে মোট ২০৭/৩ ছিল, খলিল বলেছেন যে বোলিং আক্রমণে এসআরএইচ-এর ইনিংস জুড়ে তাদের তীব্রতা হ্রাস করার সুযোগ ছিল না, “আমাদের বোর্ডে ২০০-র বেশী স্কোর ছিল, কিন্তু আমরা এমন উইকেটে খেলছিলাম যেখানে স্কোর তাড়া করা যেত। তাদের দলে বড় হিটারও ছিল। আমরা একবারে একটি ওভার খেলেছি এবং প্রতিটি ডেলিভারিতে আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা করেছি।

দিল্লি ক্যাপিটালস রবিবার মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে আইপিএল ২০২২-এর তাদের পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। 

close whatsapp