‘ব্রেভিসকে বাদ দিয়েছিল দেখে অবাক হয়েছিলাম’ – দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার শন পোলক

টিম ডেভিডকে মুম্বই দলে ফেরানোয় খুশি পোলক

Dewald Brevis
Dewald Brevis. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার শন পোলক মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) টিনএজার তারকা ডেওয়াল্ড ব্রেভিসের জায়গায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম একাদশে টিম ডেভিডকে সুযোগ পেতে দেখে কিছুটা বিস্মিত হয়েছিলেন। যদিও ব্রেভিস ছয় ম্যাচে মাত্র ১২৪ রান করেছেন, তবে তিনি ১৫৫-এর অনবদ্য স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন।

পোলক মনে করেন যে দক্ষিণ আফ্রিকার তরুণকে আরও কিছুটা সমর্থন করতে পারত মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তবে ডেভিড শেষ পর্যন্ত খেলার সুযোগ পাওয়ায় তিনি খুশি। ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময়, শন পোলক ব্যাখ্যা করেছিলেন যে কেন এমআইয়ের টিম ডেভিডের উপর আরও আস্থা দেখানো উচিত।

আইপিএল ২০২২ মেগা নিলামে আট কোটি টাকারও বেশী খরচ করে কেনা ডেভিড সম্পর্কে পোলক বলেছেন, “টিম ডেভিডের একটি ভাল ম্যাচ ছিল। আমি অবাক হয়েছিলাম যে তারা ব্রেভিসকে বাদ দিয়েছিল। সে তিনটি খেলায় ঠিকঠাক ছিল, দুটি ম্যাচ খারাপ গিয়েছিল। কিন্তু আমি খুশি যে তারা ডেভিডের কাছে ফিরে গেছে। এতোটা অর্থ ব্যয় করার পরে তাকে মাত্র দুটি সুযোগ দেওয়া মানা যায় না। প্রত্যেকেই মানিয়ে নিতে সময় নেয় বিশেষ করে এমন একজন যে সঠিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে নেই। ওই ইনিংসটি তাকে অনেক আত্মবিশ্বাস দেবে।”

মুম্বইকে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন শন পোলক

শন পোলক মনে করেন যে মুম্বইয়ের এখন তাদের বেঞ্চ শক্তি পরীক্ষা করার একটি ভালো সুযোগ রয়েছে কারণ তারা প্লে অফের দৌড়ের বাইরে। যদিও, ৪৮ বছর বয়সী এও বিশ্বাস করেন যে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা মরসুমে তাদের প্রথম জয়ের ধারা ধরে রাখতে আগ্রহী হবে।

এখন নিজেদের গর্বের জন্য খেলা ছাড়া তাদের আর কোন প্রাপ্তি নেই মনে করে পোলক বলেছেন, “আমি মনে করি তাদের (মুম্বই) সামনে তরুণ খেলোয়াড়দের খেলানোর সুযোগ আছে। কিন্তু আমি তাদের এখন খুব বেশি টেনশন করতে দেখছি না। সবে তারা একটি জয় পেয়েছে এবং তারা বেশ কিছু ম্যাচ জিতে গর্ব ফিরিয়ে আনতে চাইবে। ইতিবাচক জিনিসের দিকে লক্ষ্য থাকবে তাদের।”

এমআই আজ রাতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এই মরসুমে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। জিটি তাদের আগের ম্যাচে হেরেছিল এবং মুম্বই বিপক্ষের দুর্বল দিককে নিজেদের সুবিধার জন্য কাজে লাগাতে চাইবে। 

close whatsapp