ঋষভ পন্থের ব্যাটে শীঘ্রই বড় রান আসবে, আশাবাদী সুরেশ রায়না
আপডেট করা - May 5, 2022 6:04 pm

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব রয়েছে ঋষভ পন্থের কাঁধে। এই মুহূর্তে ঋষভ পন্থের নেতৃত্বে ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ জিতে সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফে পৌঁছনোর সুয়োগ এখনও রয়েছে তাদের। কিন্তু সকলের চিন্তা একটা বিষয় নিয়েই। আইপিএলের শুরু থেকে এবার ব্যাটে রান নেই ঋষভ পন্থেরই। বিরাট, রোহিতদের মতো রানের খরা চলছে ঋষভ পন্থেরও। আর সেটাই যে সকলকে চিন্তার রাখছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সুরেশ রায়না কিন্তু এতটুকুতেই আা ছাড়তে নারাজ।
প্রাক্তন ভারতীয় তথা চেন্নাি সুপার কিংসের এই তারকার মতে ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে নাকি এখনই বিশেষ চিন্তা করার মোত কিছুই হয়নি। বরং খুব শীঘ্রই নাকি রানে ফিরবেন তিনি। আর ঋষভ পন্থেরব্যাট থেকে বড় রান আসাটাও এখন নাকি শুধু সময়ের অপেক্ষা। আর সুরেশ রায়নার এই কথাতে খানিকটা হলেও স্বস্তি ফিরতে পারে ঋষভ পন্থ ভক্তদের মধ্যে। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব অনেকটাই রয়েছে এই তরুণ তারকা ক্রিকেটারের ওপর।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯টি ম্যাচ খেলে ফেললেও, এখনও পর্যন্ত ঋষভ পন্থ একটিও অর্ধশতরান পাননি। শুধু তাই নয় এখনও পর্যন্ত ঋষভ পন্থের সর্বোচ্চ রান মাত্র ৪৪। এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। .কয়েকদিন আগেই ঋষভকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। যদিও সুরেশ রায়না ঋষভ পন্থকে নিয়ে এখনও যথেষ্ট আশাবাদী। তাঁর মতে ঋষভের ব্যাট থেকে বড় রান আসা এখন শুধুই সময়ের অপেক্ষা।
এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ঋষভ পন্থের রান ১৮৮
স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে সুরেশ রায়না জানিয়েছেন, “আমার মতে ঋষভ পন্থ এই মুহূর্তে দুর্ধর্ষ অধিনায়কত্ব করছেন। তিনি কুলদীপ যাদবকে যেমন সুন্দরভাবে ব্যবহার করেছেন, তেমনই তাঁর হাত ধরে ম্যাচও জিতছে দিল্লি ক্যাপিটালস। যদিও এখনও পন্থ সেভাবে জ্বলে উঠতে পারেনি আইপিএের মঞ্চে। তিনি অবশ্যই একজন বড় ক্রিকেটার। এছাড়া তাঁর পিছনে রয়েছেন রিকি পন্টিং। অর্থাত্ খুব শাঘ্রই ঋষভ পন্থ বড় রান পাবেন”।
একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়েও এবার মুখ খুলেছেন সুরেশ রায়না। আইপিএলের মঞ্চে ৮ পয়েন্ট পেলেও, প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে এখনও পরপর ম্যাচ জিততে হবে তাদের। শুধুমাত্র দু একজন ক্রিকেটারের ভরসায় ম্যাচ জেতার পরিকল্পনা করলে হবে না। রায়নার মতে দিল্লি ক্যাপিটালসের বাকি ক্রিকেটারদেও এবার বাড়তি দায়িত্ব নিতে হবে।
এই প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, “আমার মতে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস একটি সমষ্টিগত ইউনিট হিসাবে খেলছে না। দলের বাকি ক্রিকেটারদেরও এবার বাড়তি দায়িত্ব নিতে হব। তবেই দিল্লি সাফল্যের রাস্তায় দৌড়বে”।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে হায়দরাবাদ। যদিও শেষ দুচো ম্যাচেই ারা হেরেছে। তাদের হারিয়ে দিল্লি প্লে অফের রাস্তা ও চওড়া করতে পারে কিনা সেটাই এখন দেখার।